ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজায় প্রতিদিন গড়ে ১০০ শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ। সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি জানান, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় শিশুদের প্রাণহানি আশঙ্কাজনক হারে বেড়েছে।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুধু গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরদিন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ২৮৭ জন।বাগমারায় মাছ ব্যবসায়ী খুন, অভিযুক্তকে পিটিয়ে হত্যাবাগমারায় মাছ ব্যবসায়ী খুন, অভিযুক্তকে পিটিয়ে হত্যাগাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৫০ হাজার ৬০৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৩ জন। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মৃতের সংখ্যা আরও বেশি—প্রায় ৬১ হাজার ৭০০, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বহু মানুষকেও নিহত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।চলমান এই সহিংসতা এমন এক সময় চলছে যখন ইসরায়েল ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। কিন্তু মাত্র দুই মাসের মধ্যেই ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে। দ্বিতীয় দফার এই অভিযানে ১৫ দিনে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি।এছাড়া ইসরায়েল দাবি করছে, হামাসের হাতে জিম্মি থাকা ২৫১ জনের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত, যাদের উদ্ধারে তারা সামরিক অভিযান চালিয়ে যাবে।গাজার পাশাপাশি সিরিয়ায়ও সামরিক হামলা শুরু করেছে ইসরায়েল। সিরিয়ায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে তুরস্ক ইসরায়েলকে আরও সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) Read more

ভারতের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত লিটন
ভারতের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত লিটন

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোখি হবে বাংলাদেশ। তবে এ ম্যাচের আগে দিন লিটন দাসকে Read more

‘ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে’
‘ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে’

ভোট গণনার আগ পর্যন্ত জাতীয় নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।শুক্রবার (১৫ Read more

ফের আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
ফের আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

৬ দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করায় পলিটেকনিক শিক্ষার্থীরা ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে।বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো Read more

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে Read more

মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হলে বাংলাদেশ বিশ্বে সেরা হবে: বিভাগীয় কমিশনার
মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হলে বাংলাদেশ বিশ্বে সেরা হবে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, ‘মাদ্রাসায় আইসিটি শিক্ষকের দাবীটি যৌক্তিক। তবে যেদিন আমরা শুনব কওমী এবং আলীয়া মাদ্রাসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন