হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে বৃহত্তর জোট গঠনের ডাক দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর বার্তা দিয়েছেন তিনি। কিন্তু এমনটি করলে সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধের জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখছে বহু দেশ।যুক্তরাষ্ট্রের অন্যতম দুই মিত্রদেশ যুক্তরাজ্য এবং জার্মানি সাফ জানিয়ে দিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে কোনও যুদ্ধে জড়াতে চায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তার ‘কোনো বিস্তৃত যুদ্ধে জড়িয়ে পড়বে না’। তবে তিনি হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার একটি পরিকল্পনা নিয়ে মিত্রদের সাথে কাজ করছেন বলে জানিয়েছেন।ইরান যুদ্ধের কারণে তেল ও গ্যাসের গুরুত্বপূর্ণ এই নৌপথটি তেল-গ্যাসবাহী জাহাজ চলাচলের জন্য কার্যত বন্ধ হয়ে পড়েছে। এটি সুরক্ষিত করতে রয়্যাল নেভির যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন স্টারমার।ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলে নিজের নাগরিকদের রক্ষা করাই যুক্তরাজ্যের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি নিজের এবং মিত্রদের প্রতিরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বার্তাও দিইয়েছেন তিনি।তিনি আরও যোগ করেন, এ মুহূর্তে কোনও বৃহত্তর সংঘাতে জড়াবে না যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি দ্রুত সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে দেশটি।এদিকে হরমুজ প্রণালি উন্মুক্ত করার মিশনে ন্যাটোকেও যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সতর্ক করে বলেছেন, এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে গড়িমসি করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’।কিন্তু তার এই বক্তব্য খণ্ডন করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনও সম্পর্ক নেই। এটি ন্যাটোর যুদ্ধ নয়। ন্যাটো মূলত ভূখণ্ড রক্ষার জন্য গঠিত একটি জোট। বর্তমান পরিস্থিতিতে ন্যাটো মোতায়েন করার মতো প্রয়োজনীয় ম্যান্ডেট বা আইনগত ভিত্তি নেই।’সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট ও গালফ নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দরে অগ্নিকাণ্ড: চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে
বিমানবন্দরে অগ্নিকাণ্ড: চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে সহায়তার জন্য চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন Read more

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস Read more

বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৪০ জনের মৃত্যু
বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায়  ৪০ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় সোমবার মধ্যরাত পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বেইজিংয়ে প্রায় Read more

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত
বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের।আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ Read more

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য
নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে ওঠা অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। Read more

বৃষ্টিতে যেমন তাপমাত্রা থাকবে এসিতে
বৃষ্টিতে যেমন তাপমাত্রা থাকবে এসিতে

গ্রীষ্মের দাবদাহে এসি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ। বৃষ্টির দিনে আবহাওয়া সাধারণত ঠান্ডা ও আর্দ্র হয়ে থাকে। বৃষ্টির দিনে এসি ব্যবহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন