জীবননগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দু’ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে।সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের চেংড়িখালী ব্রীজের নিকট থেকে তাদেরকে আটক করে স্থানীয় লোকজন।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন লোক নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে রেজিস্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেল চেংড়িখালী ব্রিজের নিকট রাস্তার পাশে রেখে বিভিন্ন যানবাহন থেকে নগদ টাকা উত্তোলন করছিল।তাদের কার্যকলাপ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা দু’জনকে ডিবি কটি পরিধান করা অবস্থায় আটক করে গণধোলাই শেষে পুলিশের হাতে তুলে দেয়। এসময় আরও ২-৩ জন পালিয়ে যায়।আটক দু’জন হলেন, ঝিনাইদহ সদর থানার গাবতলা পাড়ার আক্কাস আলীর ছেলে আহাদ (৩৫) এবং কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়ার ইউসুফ আলীর ছেলে রিজভী সালমান (২৯)।জীবননগর থানা পুলিশ জানায়, ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন যানবাহনে চাঁদা তোলার সময় দু’ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত পলাতক ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইকুয়েডরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯
ইকুয়েডরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ইকুয়েডরে একটি পিকআপ ট্রাক এবং একটি এসইউভির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে।  এতে আরও ২ জন আহত হয়েছেন। রোববার Read more

অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি
অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি

অপারেশন সিঁদুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া Read more

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন
নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) সচিব আখতার হোসেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় Read more

ধামইরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ধামইরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট

নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে জমে উঠেছে পশুর হাট। পশুর হাটে প্রচুর পরিমাণে গরু-ছাগল উঠলেও মাঝারি আকারে গরুর Read more

খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুদিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার Read more

পুঠিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেপটিক ট্যাংকে
পুঠিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেপটিক ট্যাংকে

রাজশাহীর পুঠিয়ায় চারদিন ধরে নিখোঁজের পর আয়েশা সিদ্দিকা (৪) নামের এক শিশু লাশ উদ্ধার করেছেন পুলিশ। সে বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন