ইরানের বিরুদ্ধে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে সরাসরি আঘাত হানছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে, কিন্তু চার স্তুরের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকায় অধিকাংশ মিসাইল ঠেকিয়ে দিচ্ছে তেল আবিব।তাতেও তারা রক্ষা পাচ্ছে না; ধ্বংস হওয়ার পর টুকরোগুলোও একেকটি রকেটের মতো কাজ করছে। ঘটছে অগ্নিকাণ্ড ও প্রাণহানীর ঘটনা। এতে সংঘাতের ১৭তম দিন সোমবার (১৬ মার্চ) নতুন করে আরও এক ইসরাইলি আহত হয়েছে।ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের একটি প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মধ্য ইসরাইলের বেশ কয়েকটি স্থানে আঘাত হেনেছে। ইসরাইলি চ্যানেল-১২ জানিয়েছে, তেল আবিবের কাছে শোহাম, রিশন লেজিয়ন, লোদ এবং নেস জিওনা শহরে ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশগুলো পড়েছে। এতে একজনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৬ মার্চ) মধ্য ইসরাইলের বেশ কয়েকটি স্থানে ইরানের একটি প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে অঞ্চলজুড়ে চলমান সংঘাতের মধ্যেই এই ঘটনা ঘটল।ইরানের আগ্রাসন শুরু হওয়ার পর পাল্টা হামলায় ৩ হাজার ৩৫০ জনেরও বেশি ইসরাইলি আহত হয়েছে।ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেসামরিক নাগরিক ও সামরিক ব্যক্তিসহ অন্তত ৩ হাজার ৩৬৯ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।মন্ত্রণালয় আরও জানায়, এই সংখ্যার মধ্যে গত ২৪ ঘণ্টায় আহত হওয়া ১৪২ জনও অন্তর্ভুক্ত রয়েছেন।এদিকে এখন পর্যন্ত ১০জনের মৃত্যুর তথ্য প্রকাশ করা হলেও এই সংখ্যা আরও বেশি হতে পারে।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর সংঘাত ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সরাসরি ইসরাইলে আঘাত হানার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায়ও আক্রমণ করছে ইরান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে পদ্মা নদী থেকে দেড় লক্ষ মিটার জাল জব্দ
শরীয়তপুরে পদ্মা নদী থেকে দেড় লক্ষ মিটার জাল জব্দ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন পদ্মা ও মেঘনা নদী থেকে প্রায় দেড় লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। Read more

জামালপুরে ভাসমান সেতু উল্টে নিহত ৫ শিশুর দাফন
জামালপুরে ভাসমান সেতু উল্টে নিহত ৫ শিশুর দাফন

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। রোববার নিহতদের নিজ Read more

আন্দোলনের সেই বীরদের কার্যকলাপে দেশবাসী এখন অতিষ্ঠ
আন্দোলনের সেই বীরদের কার্যকলাপে দেশবাসী এখন অতিষ্ঠ

২০২৪ সালের গণ আন্দোলনকে স্বাধীনতার কাছাকাছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে আন্দোলনের সেই Read more

অপরিচ্ছন্নতায় ‘মিরসরাই ক্যাফে’কে ১০ হাজার টাকা জরিমানা
অপরিচ্ছন্নতায় ‘মিরসরাই ক্যাফে’কে ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে অবস্থিত ‘মিরসরাই ক্যাফে’ নামক একটি রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করার দায়ে ১০ হাজার Read more

সমুদ্রযাত্রার প্রস্তুতি নিচ্ছে জেলেরা, নির্মিত হচ্ছে শতাধিক মাছ ধরা ট্রলার
সমুদ্রযাত্রার প্রস্তুতি নিচ্ছে জেলেরা, নির্মিত হচ্ছে শতাধিক মাছ ধরা ট্রলার

সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলার তৈরিতে বিনিয়োগ করছেন ভোলার চরফ্যাশনের মৎস্যজীবিরা। নতুন ট্রলার তৈরির পাশাপাশি পুরাতন ট্রলার মেরামতে ব্যস্ত সময় Read more

ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছর কারাদণ্ড
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছর কারাদণ্ড

প্রতারণার আরও একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন