“দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাশয় খনন ও পুনঃখনন” কর্মসূচির আওতায় পটুয়াখালী জেলার গলাচিপা খাল ও এর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুর ১২টায় গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে খাল খননের মধ্যে দিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পর সেচব্যবস্থা ও কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তার সেই উদ্যোগকে সামনে রেখে বর্তমান সরকার আবারও খাল খনন কর্মসূচি জোরদার করেছে। তিনি বলেন, দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা কৃষি উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং কৃষি নির্ভর অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, খাল খনন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সময় খালের দুই পাড়ের মানুষ যেন ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতা করতে হবে। দ্রুত কাজ সম্পন্ন করার লক্ষ্যেই উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা ও নামফলক স্থাপন করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাত্তলাদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার মো. সৈয়দউজ্জামান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিয়া, সদস্য সচিব আলতাফ হোসেন খান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, সাবেক ছাত্রনেতা ইখতিয়ার রহমান কবির ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শিপলু খাঁন প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রাকিব জানান, সরকারের দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা খাল ও এর শাখা খালসহ প্রায় ১২ কিলোমিটার খনন কাজ শুরু হয়েছে, যা চলতি অর্থবছরের মধ্যেই শেষ করার লক্ষ্য রয়েছে। দীর্ঘদিন খনন না হওয়ায় খাল গুলো পলি জমে ভরাট হয়ে গিয়েছিল। এ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পটুয়াখালী। খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকের সেচকাজে সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে। গলাচিপা উপজেলায় বর্তমানে ৫টি প্রধান খাল ও ৬টি শাখা খালসহ মোট ১১টি খালে প্রায় ৩৪.২০০ কিলোমিটার পুনঃখনন কাজ চলমান রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী নুরুল হক নুর গলাচিপা পানপট্টি লঞ্চঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবি জানিয়ে আরএকে সিরামিক নামে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। Read more

ইসরায়েলে ৪০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলে ৪০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ৪ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে Read more

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা
শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা

কক্সবাজারের চকরিয়ায় আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা। চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। বর্তমানে Read more

রাজবাড়ীতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ
রাজবাড়ীতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় মোঃ শাজাহান মৃধা নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।সোমবার (১৪ জুলাই) সকালে এ মৃত্যুর Read more

শ্রীপুরে হিন্দু ধর্মাবলম্বীসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান
শ্রীপুরে হিন্দু ধর্মাবলম্বীসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দলজোড় গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের আয়োজনে অনুষ্ঠিত গ্রাম কমিটি গঠন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন Read more

নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত, এনসিপি কি সরকারের মুখােমুখি?
নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত, এনসিপি কি সরকারের মুখােমুখি?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এমনকি 'ষড়যন্ত্র তত্ত্ব' হাজির করেছে জামায়াতে ইসলামীও। সেফ এক্সিটের প্রশ্নও উঠেছে, এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন