মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা প্রশমনের ডাক দিয়েছে শ্রীলঙ্কা। একই সঙ্গে জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে শ্রীলঙ্কা। বিশেষ করে কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ না করার আহ্বান জানানো হয়।রবিবার (১৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চলমান পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং এটি সরাসরি বেসামরিক মানুষের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।বেসামরিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর যে-কোনো হামলার নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কা। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করাকে মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়।বিবৃতিতে আরও বলা হয়, দেশটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কারণ এই সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে, যার প্রতিক্রিয়া সব দেশেই পড়ছে।সবশেষে, সব পক্ষকে সংযম দেখানোর এবং অর্থবহ সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শ্রীলঙ্কা বলেছে, এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে সমান দামে ব্রডব্যান্ড, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা
দেশে সমান দামে ব্রডব্যান্ড, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা

বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নির্ধারণে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। এবার থেকে ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত Read more

ঢাবিতে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান
ঢাবিতে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদী এম.ফিল প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান Read more

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

রসায়নবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর রসায়নে নোবেল জিতেছেন ৩ বিজ্ঞানী। বুধবার (০৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের Read more

নড়াইলে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’
নড়াইলে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’

জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে 'জুলাই দ্রোহ মিছিল' করেছে ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখা।মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে Read more

ছেলের স্বপ্ন পূরণ করলেন বিএনপি নেতা দুলাল চৌধুরী
ছেলের স্বপ্ন পূরণ করলেন বিএনপি নেতা দুলাল চৌধুরী

দরিদ্র কৃষক আব্দুল আলিমের ছেলে সাব্বির হাসান। পরিবারের অভাব-অনটনের কারণে উচ্চ মাধ্যমিক পাস করে আর পড়াশোনা করতে পারেননি তিনি। ইচ্ছে Read more

দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন হাসনাত ও জারার
দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন হাসনাত ও জারার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে টানা ৮ দিন ধরে আন্দোলন করছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন