দরিদ্র কৃষক আব্দুল আলিমের ছেলে সাব্বির হাসান। পরিবারের অভাব-অনটনের কারণে উচ্চ মাধ্যমিক পাস করে আর পড়াশোনা করতে পারেননি তিনি। ইচ্ছে ছিল সংসারের হাল ধরতে ও ভাগ্যোন্নয়নে অর্থ রোজগার করতে বিদেশ যাবেন। কিন্তু বিদেশে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থের দরকার, অর্থাভাবে সেটিও সম্ভব হয়ে উঠছিল না। সাব্বির হাসানের বাড়ী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোগড়াকান্দি গ্রামে।এদিকে, অভাবের সংসারে তিন ছেলে ও এক মেয়েকে যেখানে পড়াশোনা করানো দায়, সেখানে মেঝো ছেলে সাব্বির হাসানকে বিদেশ পাঠানোর স্বপ্ন পূরণ করা সম্ভব হচ্ছিল না দরিদ্র অসহায় বাবা আব্দুল আলিমের। অবশেষে বাবার সেই স্বপ্ন পূরণের জন্য পাশে দাঁড়ান বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি দুলাল চৌধুরী।সমাজসেবক ও বিএনপি নেতা দুলাল চৌধুরীর সার্বিক সহায়তায় গত ১১ জুন জাপানে পাড়ি জমান সাব্বির হাসান। পরিবারের সচ্ছলতা ফেরাতে ছেলের বিদেশ যাত্রায় এখন খুশি তার পরিবার ও এলাকাবাসী।সাব্বির হাসানের বাবা আব্দুল আলিম বলেন, ‘জাপানে ছেলেকে পাঠাবো, এটা আমার খুব স্বপ্ন ছিল। কিন্তু আমার এ স্বপ্ন কীভাবে পূরণ করবো, তা বুঝে উঠতে পারছিলাম না। পরে আমার এ স্বপ্নের কথা দুলাল চৌধুরী সাহেবের কাছে জানালে তিনি আমার ছেলেকে কাজের উদ্দেশ্য জাপান পাঠানোর ব্যবস্থা করে দেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। নানা সময়ে গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে দাঁড়ান। দরিদ্র অসহায় মানুষের কল্যাণে আর্থিক সহযোগিতা প্রদান করে গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এছাড়া তিনি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন চাচ্ছেন। তার মতো দানশীল ও পরোপকারী মানুষই সমাজ সেবায় প্রয়োজন।’প্রসঙ্গত, দুলাল চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছেন। দলের দুর্দীনে নেতাকর্মীদের পাশে থেকে তাদের খোঁজ-খবর নিয়েছেন। তিনি জীবনের দীর্ঘদিন ধরে জাপান প্রবাসে আছেন। তার ইচ্ছা ও স্বপ্ন জীবনের শেষ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে চা-বাগানে বোনকে কুপিয়ে হত্যা
ফটিকছড়িতে চা-বাগানে বোনকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উদালিয়া চা-বাগানে বঁটি দিয়ে কুপিয়ে চাচাতো বোনকে হত্যার অভিযোগ উঠেছে রতন দাশ (৩৭) নামের এক ভাইয়ের বিরুদ্ধে।শনিবার Read more

ভয়াবহ বন্যায় কঙ্গোয় ৬২ মৃত্যু, নিখোঁজ ৫০
ভয়াবহ বন্যায় কঙ্গোয় ৬২ মৃত্যু, নিখোঁজ ৫০

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলের সাউথ কিভু প্রদেশে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৬২ জনের Read more

বিএনপি নাকি জামায়াত? নির্বাচনী জোটে যাওয়া নিয়ে ভাবনায় এনসিপি
বিএনপি নাকি জামায়াত? নির্বাচনী জোটে যাওয়া নিয়ে ভাবনায় এনসিপি

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জোটকেন্দ্রিক ভোটের আলোচনা তুঙ্গে। বিশেষ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন Read more

মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত
মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত

মাইগ্রেনের ব্যথা অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিছু নির্দিষ্ট অভ্যাস বা পরিবেশ এই ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই মাইগ্রেনের সময় জীবনযাপনে কিছু Read more

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা
তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা

দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর কন্যা ও স্ত্রীসহ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে Read more

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান
মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

ঢাকার পূর্বাচলের সংবর্ধনাস্থলে নির্ধারিত ভাষণ শেষে এবার মা-কে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন