অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমে অনেক দিন ধরেই ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসন নিয়ে সোচ্চার। এবার অস্কারের মঞ্চে দাঁড়িয়ে যুদ্ধবিরোধী বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।’ তার এই বক্তব্যের পরপরই অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের কাছ থেকে জোরালো করতালি শোনা যায়।স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটার-এ অনুষ্ঠিত অনুষ্ঠানে পুরস্কার দিতে মঞ্চে উঠে তিনি ফিলিস্তিনের মুক্তির পক্ষে এবং যুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেন। এ সময় তার সঙ্গে মঞ্চে ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে আসেন তারা। তখন বারদেমের পোশাকে ‘নো টু ওয়ার’ (যুদ্ধ নয়) লেখা একটি পিন দেখা যায়। পুরস্কার ঘোষণার আগে তিনি বলেন, ‘সে নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন’—অর্থাৎ যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন।মঞ্চে ওঠার আগেও রেড কার্পেটে দাঁড়িয়ে যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেতা। সেখানে প্যালেস্টাইনের সমর্থনে এবং যুদ্ধের বিরুদ্ধে বিশেষ প্যাচ লাগানো পোশাকে পোজ দেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন তার উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সিনেমা শুধু বিনোদন নয়, এটি বিশ্বজুড়ে শৈল্পিক ঐক্য এবং আশাবাদের প্রতীক। এবারের আসরে ৩১টি দেশের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করেছে।৯৮তম অস্কারের এই আসরে সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে এটি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এছাড়া রায়াইন কুগলারের ‘সিনার্স’ চারটি এবং গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ তিনটি বিভাগে অস্কার জয় করেছে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান এবং সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলের  সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও দুই শিশু আহত।আজ শুক্রবার (২৩ মে) বিকেল ৪টাযর দিকে উপজেলার কালিদাস তেতুলিয়া Read more

রংপুরের তারাগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
রংপুরের তারাগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রবিবার (৬ জুলাই) নদীতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।জানা গেছে, রবিবার মোঃ তাসিন আহম্মেদ Read more

বোয়ালখালীতে সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা: ঠিকাদার বদল, দুর্ভোগে সাধারণ মানুষ
বোয়ালখালীতে সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা: ঠিকাদার বদল, দুর্ভোগে সাধারণ মানুষ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ও চরণদ্বীপ ইউনিয়নবাসীর স্বপ্ন ছিল সৈয়দ খালের উপর একটি স্থায়ী সেতু হবে। ৪৩ মিটার দৈর্ঘ্যের এ Read more

নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক মানুষ
নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক মানুষ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় Read more

গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি ইসরাইলের
গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি ইসরাইলের

ফিলিস্তিনের গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।কাটজ তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লিখেন, ‘গাজা Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন