ঈদের আগে শেষ কার্যদিবসের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। তবে লেনদেনে রয়েছে ধীরগতি।শেষ কার্যদিবসের শুরুর আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৩০ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৭৬ কোটি টাকার বেশি। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে প্রায় ২৫০ প্রতিষ্ঠান।অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ফলে মূল্যসূচকও ঊর্ধ্বমূখী অবস্থায় রয়েছে। এ বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ছুটি। এই ছুটির মধ্যে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ৭ দিনের ছুটি শেষে আগামী ২৪ মার্চ শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হবে।এমন লম্বা ছুটির আগে শেষ কার্যদিবসে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ২০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম আধাঘণ্টা জুড়েই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। এতে লেনদেনের আধাঘণ্টার মাথায় ডিএসইর প্রধান সূচক ৩০ পয়েন্ট বাড়ে।তবে এরপর কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৪০ মিনিটে ডিএসইতে ২০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৭টির। আর ৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে।ফলে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২১ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট বেড়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯৪ কোটি ৭১ লাখ টাকা।অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৯২ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৪৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১০টির।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর
স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর

ফরিদপুরের সদরপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে ঠান্ডু বেপারী (৩৫) নামের এক যুবককে হত্যার চেষ্টা চালায়। Read more

আজ ৬-১০টা ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ৬-১০টা ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের জাম্পারিং কাজ সম্পাদনের জন্য সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৬-১০টা ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ বুধবার (১ এপ্রিল)।গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) Read more

বেনাপোল কাস্টমসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক ২
বেনাপোল কাস্টমসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক ২

যশোরের বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ অক্টোবর) বিকেলে দুদক যশোরের উপপরিচালক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান Read more

ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন অপসারণে দেড় লাখ টাকা দাবি
ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন অপসারণে দেড় লাখ টাকা দাবি

চট্টগ্রামের আনোয়ারায় ঘরের ছাদের উপর দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তার অপসারণে দেড় লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। অভিযোগ Read more

দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী
দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী

টালিউডে মুক্তির পর থেকেই বক্স অফিসে সফলতার মুখ দেখছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। যদিও সিনেমাটি দর্শকমহলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন