জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। তবে বাকি ৩ আসনে এখনও কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। প্রাথীরা ‘শাপলা কলি’ প্রতীকে লড়বেন। রোববার (১৮ জানুয়ারি) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনে প্রার্থীদের নাম ও ছবিসংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে। প্রাথীরা হলেন, ঢাকা–১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা–৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও নোয়াখালী–৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ঢাকা–১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, লক্ষ্মীপুর–১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ–৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী–২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ–৪ আসনে আবদুল্লাহ আল আমিন, পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম–৮ আসনে জোবাইরুল হাসান আরিফ ও ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ।অনান্যরা হলেন, দিনাজপুর–৫ সংসদীয় আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী–২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, ঢাকা–১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা–২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম–২ আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ–১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল–৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা–৯ আসনে জাবেদ রাসিন, গাজীপুর–২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ–২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর–৩ আসনে শামীম হামিদী এবং নাটোর–৩ আসনে এস এম জার্জিস কাদির। এর আগে, গত ১০ ডিসেম্বর রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার আহমদ। কিন্তু জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্য জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয় এনসিপি। এরপরেই ১৫ জানুয়ারি রাতে দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে আসন সমঝোতার কথা সাংবাদিকদের ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সেখানে এনসিপির ৩০ আসনে লড়াই করবে বলে জানানো হয়।মূলত, নির্বাচনের জন্য ৩’শ আসনের বিপরীতে এনসিপির পক্ষ থেকে সারাদেশে ৪৭ টি আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চোখের পরীক্ষায় ব্যর্থ হলে ৭০ বছর বয়সীদের গাড়ি চালানো বন্ধ করতে পারে ইংল্যান্ড
চোখের পরীক্ষায় ব্যর্থ হলে ৭০ বছর বয়সীদের গাড়ি চালানো বন্ধ করতে পারে ইংল্যান্ড

বাধ্যতামূলক চোখের পরীক্ষায় ব্যর্থ হলে ৭০ বছর বয়সী ব্যক্তিদের গাড়ি চালানো বন্ধ হতে পারে। ইংল্যান্ড ও ওয়েলসে চালক আইন পরিবর্তনের Read more

১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার Read more

নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিলো ছেলে
নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিলো ছেলে

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় নেশার টাকা না পেয়ে নিজের বাবার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে নেশাগ্রস্ত এক ছেলে। Read more

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভারতীয় বিভিন্ন সংস্থা
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভারতীয় বিভিন্ন সংস্থা

ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, ভারতীয় Read more

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল
ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল

ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ Read more

ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের
ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের

ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন, তাকে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন