আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন একই সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রয়াত মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার রাশেদ হাসান।রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন। বিশাল এ দোয়া মাহফিলের আয়োজন করে মাহমুদনগর ইউনিয়ন বিএনপি। সম্মানিত অতিথির বক্তব্যে রাশেদ হাসান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। তিনি যাকে মনোনয়ন দিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, তিনি একজন অত্যন্ত যোগ্য প্রার্থী। নির্বাচনের সময় আমাদের যেভাবে সহযোগিতা করেছিলেন, সেভাবেই আপনারা টুকুর পাশে থাকবেন এবং কাজ করবেন। তিনি বলেন, টাঙ্গাইল-৫ আসনে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষের জয় হলেই দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমাদের পরিবার সুলতান সালাউদ্দিন টুকুকে সম্পূর্ণভাবে সমর্থন করে। এ সময় উপস্থিত সবার কাছে তাঁর বাবার জন্য দোয়া চান তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মেজর জেনারেল মাহমুদুল হাসান ছিলেন আধুনিক টাঙ্গাইলের রূপকার। টাঙ্গাইলের মানুষের উন্নয়নে তিনি আজীবন কাজ করেছেন। চরাঞ্চলের মানুষের উদ্দেশে তিনি বলেন, মাহমুদুল হাসানের স্বপ্ন ছিল মাহমুদনগরের ব্রিজ নির্মাণ ও যমুনা নদীর তীরে বেড়িবাঁধ স্থাপন। জনগণের ভোটে দায়িত্ব পেলে এসব কাজ সম্পন্ন করাই হবে আমার প্রথম নৈতিক দায়িত্ব, পাশাপাশি তার রেখে যাওয়া সব অসমাপ্ত কাজ বাস্তবায়ন করা হবে।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, মাহমুদনগর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম শিকদার। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মাহমুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজির সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শোকসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৩ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৯ ভাদ্র ১৪৩২ বাংলা, ৯ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই
রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ৩০০ আসনের মধ্যে বিএনপি ২৩৭টিতে প্রার্থী দিয়েছে, প্রার্থী না দেওয়া বাকিগুলোর মধ্যে Read more

নারীদের ঘরে ঢুকে সর্বনাশ করাই যার নেশা!
নারীদের ঘরে ঢুকে সর্বনাশ করাই যার নেশা!

মিতালী (ছদ্মনাম) এক সন্তানের জননী। তার স্বামী পেশায় একজন দিনমজুর। নদীতে মাছ ধরা থেকে শুরু করে যখন যে কাজ পায় Read more

কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস
কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস

ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঈদের পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। সফরকা‌লে সরকার প্রধান‌কে Read more

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে খেলার সূচি
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে খেলার সূচি

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (রোববার) সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।১ম টি-টোয়েন্টিবাংলাদেশ-পাকিস্তানসন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিকত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজজিম্বাবুয়ে-দক্ষিণ Read more

পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পদ ছাড়লেন আ.লীগের চেয়ারম্যান
পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পদ ছাড়লেন আ.লীগের চেয়ারম্যান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি হাজী ছাবের আহমদ পত্রিকায় বিজ্ঞাপ্তি দিলে পদ ছাড়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন