মিতালী (ছদ্মনাম) এক সন্তানের জননী। তার স্বামী পেশায় একজন দিনমজুর। নদীতে মাছ ধরা থেকে শুরু করে যখন যে কাজ পায় তা করেন। এবং কি বাবার সাথে পালা গানে অংশ গ্রহন করে সংগ্রামী জীবন পার করছেন তিনি।তবে প্রতিদিনের মত শুক্রবার (১৬ মে) ভোর রাতে মিতালীর স্বামী সুমন নদীতে মাছ ধরতে যায়। তার কিছুক্ষন পরেই একই এলাকার লম্পট পলাশ হাওলাদার ওরফে দা পলাশ সুমনের ঘরে প্রবেশ করে তার স্ত্রী মিতালীর মুখ চেপে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।এক পর্যায়ে তাকে গৃহবধূকে ধর্ষনের চেষ্টা চালালে ছদ্মনাম মিতালী ডাক চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে লম্পট দা পলাশ কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, র্দীঘ বছর ধরে দা পলাশ এলাকার বিভিন্ন ঘরে পাশে গোপনে লুকিয়ে থেকে সুযোগ বুঝে ছোট থেকে বিভিন্ন বয়সের নারীদের সর্বনাশ করে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।তারা আরো বলেন, দা পলাশের আতঙ্কে নারীদের দিন কাটছে এই মোহাম্মাদপুরে। পলাশ একের পর এক ধর্ষনের চেষ্টা আর নারীদের জিম্মি করে সর্বনাশ করার ঘটনায়, এখন ৫ নং ওয়ার্ড পলাশপুরের মোহাম্মদপুর এলাকার সবার মুখে মুখে শোনা যাচ্ছে।শুধু তাই নয় পলাশ হাওলাদার ওরফে দা পলাশের বিরুদ্ধে মাদক বানিজ্য, নারীদের শ্লীলতাহানিসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী একাধিক নারী জানান পলাশে অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী থেকে শুরু করে অধিকাংশ নারীরা।পলাশ হাওলাদার ওরফে দা পলাশ নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুরের মোহাম্মদপুরে স্থানীয় বাদশা হাওলাদারের ছেলে।তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিজেকে অওয়ামী লীগের নেতা দাবি করে এলাকায় দাপট দেখিয়ে ছোট বড় যত অপরাধ ঘটনা তৈরি হতো সব গুলোতেই পলাশকে দেখা যেতো।  একাধিক ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, আমাদের এলাকা মুল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন বিধায় পুলিশের নিয়মিত কোন টহল থাকে না। আর যদি কখনো পুলিশ অভিযান পরিচালনা করার উদ্দেশ্যে এই এলাকায় আসে, তাহলে মাদকসেবী এবং ব্যাবসায়ীরা কীর্তনখোলা নদীর পাড় থেকে সুকৌশলে পালিয়ে যায়।তবে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, পলাশ এবং অন্যান্য মাদক ব্যাবসায়ীরা গভীর রাত পর্যন্ত মাদকের কেনাবেচা চালিয়ে থাকেন এখানে। তাদের বিভিন্ন মুখি অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে সাধারণ বাসিন্দারা। তাই ভয়ে কেউ মুখ খুলে না কেউ। কারন হলো তিনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতার দাপটে এলাকায় রাজত্ব করে বেড়াতেন।৫ আগস্ট সরকার পতনের পর তার আপন ভাই ওয়ার্ড বিএনপির নেতা দাবি করে এলাকায় চলছে। তাই তাদের ভয়ে নীরব এলাকাবাসী। তবে এদের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালেও কোন প্রতিকার পাচ্ছেন না তারা।এদিকে সম্প্রতি শুক্রবার ভোররাতে স্থানীয় বাসিন্দা  আ: রহমান  খলিফার পুত্র সুমন খলিফা গভীর রাতে মাছ ধরার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেলে সকাল আনুমানিক ৬ টার দিকে তার বাসায় প্রবেশ করে পলাশ ওরফে দা পলাশ সুমনের স্ত্রী মিতালির শ্লীলতাহানির চেষ্টা করে।এসময় মিতালি ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসায় পলাশ ওরফে দা পলাশ দৌড়ে পালিয়ে যায়।এ বিষয়ে ভুক্তভোগী মিতালির স্বামী সুমন শরীফ বাদী হয়ে বরিশাল মেট্টোপলিটন পুলিশের কাউনিয়া থানায় একটি শ্লীলতাহানী ও ধর্ষনের চেষ্টার অভিযোগ এনে একটি এজাহার দায়ের করেন পলাশ হাওলাদার ওরফে দা পলাশ এর বিরুদ্ধে।শ্লীলতাহানীর অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিসাদ জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।নারীর প্রতি এমন সহিংসতায় আতঙ্কিত স্থানীয়রাও বিষয়টি নিয়ে সচেতন মহলের একাধিক ব্যাক্তির সাথে কথা হলে তারা বলছেন, আইনের কঠোর বাস্তবায়নের পাশাপাশি দরকার পারিবারিক ও সামাজিক শিক্ষা। যাদের মধ্যে পারিবারিক শিক্ষা নেই তারাই এরকমের অপরাধ করে যাচ্ছে। তবে সুমনের স্ত্রীকে শ্লীলতাহানী ও ধর্ষনের চেষ্টার ঘটনাটি পুরো এলাকাজুড়ে রয়েছে আলোচনায়।ফুঁসে উঠতে শুরু করেছেন পলাশের লালসার শিকার হওয়া ভুক্তভোগী নারীরা সহ গোটা এলাকা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত ময়নুলের
বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত ময়নুলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন বিলুপ্ত ছিটমহলের শিক্ষার্থী ময়নুল হক। তবে তার এই স্বপ্ন বাস্তবায়নে বড় বাঁধা হয়ে Read more

তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক
তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক

হরমুজ প্রণালির সংকটে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় বিকল্প পথ হিসেবে তুরস্ক দিয়ে সীমিত পরিসরে তেল রপ্তানি পুনরায় শুরু করেছে ইরাক।আজ Read more

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের
১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের

 আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসগুলোকে জরুরি Read more

মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১

মাগুরা সদরের নড়িহাটি এবং হাজিপুর গ্রামে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে সংঘর্ষের ঘটনা চলে আসছিলো। সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে Read more

যশোরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা
যশোরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

যশোরে দুই ভাইকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মারীতে Read more

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দীঘলকান্দি মাঝিপাড়া এলাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন