আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলের দুর্দান্ত সেঞ্চুরিও শেষ পর্যন্ত ম্লান হয়ে গেল তাওহিদ হৃদয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে। আর এতে করে ১৭৪ রানের টার্গেটে ৮ উইকেটের বড় জয়ে নোয়াখালীকে হারিয়ে লিগ পর্ব শেষ করল রংপুর রাইডার্স।রংপুরের কাছে হেরে এবারের বিপিএল শেষ করল নোয়াখালী। ১০ ম্যাচে ২ জয় ও ৮ হারে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে ছয় দলের টেবিলে তলানিতে আছে তারা। চট্টগ্রামের কাছে ঢাকা বড় ব্যবধানে হারলেই পঞ্চম স্থানে থেকে নিজেদের অভিষেক বিপিএল শেষ করার সুযোগ পাবে নোয়াখালী।রবিবার (১৮ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে নোয়াখালী। শুরুটা আশাব্যঞ্জক হলেও দ্রুতই রহমত আলী (৯) ও জাকের আলী অনিক (৩) আউট হয়ে গেলে চাপ পড়ে দলটির ওপর। এরপর অধিনায়ক হায়দার আলির সঙ্গে জুটি গড়ে রংপুরের বোলারদের ওপর চড়াও হন হাসান ইসাখিল।দুর্দান্ত মারমুখী ব্যাটিংয়ে ৭০ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন ইসাখিল। বিপিএল ইতিহাসে এটি কোনো আফগান ব্যাটারের প্রথম সেঞ্চুরি এবং এবারের আসরের দ্বিতীয় শতক। এর আগে সেঞ্চুরি করেছিলেন রাজশাহী ওয়ারিওর্সের নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত ৪ চার ও ১১ ছক্কায় ৭২ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন ইসাখিল। হায়দার আলিও ৩২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭৩ রান তোলে নোয়াখালী।১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরকে দারুণ শুরু এনে দেন দাউদ মালান ও তাওহিদ হৃদয়। দুজন মিলে ৭৮ রানের জুটি গড়েন। মালান ১৭ বলে ১৫ রান করে ফিরলেও একপ্রান্তে ঝড় তোলেন হৃদয়। পরে লিটন দাসকে সঙ্গে নিয়ে তিনি রানের গতি আরও বাড়ান।১৪ চার ও ২ ছক্কায় ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তাওহিদ হৃদয়। আউট হওয়ার আগে ৬৩ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শেষদিকে লিটন দাস ও খুশদীল শাহ অনায়াসেই জয়ের কাজ শেষ করেন। লিটন ৩৫ বলে ৩৯ এবং খুশদীল ৪ বলে ৩ রান করে অপরাজিত থাকেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে সেতু দেবে যাওয়ায় ভোগান্তিতে ২৫ গ্রামের ৫০ হাজার মানুষ
কুড়িগ্রামে সেতু দেবে যাওয়ায় ভোগান্তিতে ২৫ গ্রামের ৫০ হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুরে সেতু দেবে যাওয়ায় চরম ভোগান্তিতে পরেছে ২০ থেকে ২৫ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ। সেতুটির নিচ থেকে মাটি Read more

করিমগঞ্জে একসঙ্গে তিন কন্যার জন্ম, সুস্থ আছে সবাই
করিমগঞ্জে একসঙ্গে তিন কন্যার জন্ম, সুস্থ আছে সবাই

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন নেকলেস বেগম (১৯) নামে এক প্রসূতি।মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে করিমগঞ্জ Read more

এশিয়া কাপের সময়-ভেন্যু চূড়ান্ত, এক মাঠেই সব খেলা বাংলাদেশের
এশিয়া কাপের সময়-ভেন্যু চূড়ান্ত, এক মাঠেই সব খেলা বাংলাদেশের

২৬ জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মহাদেশীয় এই সর্বোচ্চ প্রতিযোগিতার আসর যে এবার সংযুক্ত আরব Read more

চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ
চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

বরগুনার আমতলী উপজেলায় ৬০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক কৃষকের এক একর জমির আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ Read more

ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে: ট্রাম্প
ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে:  ট্রাম্প

চলমান আন্দোলনের বিক্ষোভকারীদের যদি ইরান সরকার হত্যা করে তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে বলে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের Read more

চট্টগ্রামে যুবশক্তির বৈঠকে সংঘর্ষ, আহত ৪
চট্টগ্রামে যুবশক্তির বৈঠকে সংঘর্ষ, আহত ৪

‘দলীয় অভ্যন্তরীন বিভাজনে‘ চট্টগ্রাম নগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র যুব সংগঠন জাতীয় যুবশক্তি'র এক সাংগঠনিক বৈঠক রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন