রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজারে সিন্ডিকেটের কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। অভিজাত এলাকা হিসেবে পরিচিত উত্তরা—এই অজুহাতে বাজারটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আশপাশের অন্যান্য বাজারের তুলনায় অনেক বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ করছেন ভোক্তারা। বিশেষ করে ছুটির দিনগুলোতে বাড়তি চাহিদাকে পুঁজি করে বিক্রেতারা দাম বাড়িয়ে দিচ্ছেন—শুক্রবার ও শনিবার সরেজমিনে বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।উত্তরা পূর্ব থানার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা আজমপুর কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, সবজির দামে যেন আগুন লেগেছে। পাইকারি বাজারের দামের সঙ্গে খুচরা বাজারের ব্যবধান চোখে পড়ার মতো।এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২০–৩০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ থেকে ১৬০ টাকায়। ধনেপাতার দাম কেজিতে সর্বোচ্চ ৮০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ২৮০–৩০০ টাকায়। পাইকারি বাজারে কেজিপ্রতি ৩৫ টাকার কাকরোল খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০–৬০ টাকায়। একইভাবে ৩০ টাকার ঢ্যাঁড়শ ৬০ টাকা এবং ৩৫ টাকার পটোল ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বাজারে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৯০–১০০ টাকা, বড় রসুন ২৫০–২৬০ টাকা এবং আলু ৪৫–৫০ টাকায় বিক্রি হচ্ছে।সবজির পাশাপাশি মাছ ও মাংসের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বাজারে এক কেজি ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে প্রায় ১ হাজার ৫০০ টাকা। রুই মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৮০–৪০০ টাকা এবং পাবদা মাছ ৪৫০–৫০০ টাকায়।মাংসের বাজারেও একই চিত্র। প্রতি কেজি গরুর মাংস ৭৮০–৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পোলট্রি মুরগির দাম কেজিতে ১৮০–১৯০ টাকা এবং ডিমের ডজন ১৫০–১৫৫ টাকায় পৌঁছেছে।বাজার করতে আসা পোস্টাল কলোনির বাসিন্দা মনির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উত্তরা মডেল টাউন এলাকায় মানুষ একটু আরামপ্রিয়—এই সুযোগটাই নিচ্ছে ব্যবসায়ীরা। হাতের কাছে বাজার থাকায় বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে। প্রশাসনের নজরদারি না থাকলে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়।’তবে বিক্রেতাদের দাবি ভিন্ন। বাজারের সবজি বিক্রেতা জসিম উদ্দীন ও রাসেল হাসান বলেন, ছুটির দিনে ক্রেতার চাপ বেশি থাকে এবং সাভার–আশুলিয়া থেকে আসা তাজা সবজির চাহিদাও বেশি থাকে। সে কারণে দাম কিছুটা চড়া। যদিও সাধারণ ক্রেতাদের অভিযোগ, এটি স্বাভাবিক বাজার পরিস্থিতি নয়; বরং কৃত্রিম সংকট ও সিন্ডিকেটের কারসাজির ফল।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ১
মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ১

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. আরিয়ান (৮) নিখোঁজ হয়েছেন।শনিবার (১৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার Read more

বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির
বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির

নবজাতক কন্যাশিশুকে ডাক্তার দেখাতে গিয়ে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন তার মা মোসাদ্দেকা বেগম (২৪), নানা মৌলভী আজিজুল হক (৬৫) ও Read more

গভীর সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় বরগুনার জেলের মৃত্যু
গভীর সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় বরগুনার জেলের মৃত্যু

বরগুনার পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের ভেতরে দুর্ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত জেলেকে নিয়ে ট্রলারের Read more

রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত
রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত

রাশিয়ায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টাকালে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস তাদের এক Read more

ইসরাইলি পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান
ইসরাইলি পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান

ইসরাইলের পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে Read more

যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলে গেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলে গেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

গাজা যুদ্ধবিরতি চুক্তি জোরদার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন