জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় থামছেই না অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য। উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ভেকু ও ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। দিনের পর দিন এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।স্থানীয় সূত্রে জানা যায়, চরআমখাওয়া ও বাহাদুরাবাদ ইউনিয়নসহ উপজেলার প্রায় সব ইউনিয়নেই ফসলি জমিতে গভীর গর্ত করে অবৈধ নলকূপ ড্রেজার ও ভেকু মেশিন বসিয়ে রাত–দিন সমানতালে মাটি কাটা হচ্ছে। এসব মাটি ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পুরো এলাকা মারাত্মক পরিবেশগত ঝুঁকির মুখে পড়ছে।গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, এভাবে মাটি কাটার ফলে জমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে জলাবদ্ধতা তৈরি হবে। পাশাপাশি বসতবাড়ি ও রাস্তাঘাট ধসে পড়ার আশঙ্কাও রয়েছে। তবে প্রভাবশালী চক্রের ভয় ও চাপের কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলে জানান তাঁরা।স্থানীয়দের আরও অভিযোগ, জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চললেও দেওয়ানগঞ্জ উপজেলায় এসব অভিযান কার্যত কাগজে–কলমেই সীমাবদ্ধ। ফলে অবৈধ মাটি ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।পরিবেশবিদদের মতে, কৃষিজমি থেকে এভাবে মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। এতে শুধু কৃষি উৎপাদন ব্যাহত হয় না, দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় ও মানবিক সংকট সৃষ্টি হতে পারে।এলাকাবাসীর জোর দাবি, দ্রুত অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এসব কার্যক্রমের সঙ্গে জড়িত প্রভাবশালীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে পাওয়া যায়নি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিল চার হাজার শিক্ষার্থী
সিলেটে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিল চার হাজার শিক্ষার্থী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। Read more

জামালপুরে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি-চালিত অটোরিকশার ধাক্কায় রাফি (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২৫ মে) Read more

মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালাল ইসরাইল
মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালাল ইসরাইল

মাত্র ৭২ ঘণ্টায়  লেবানন, কাতার, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এর মধ্যে অবরুদ্ধ গাজায় একের পর Read more

ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে গ্রেপ্তার ৭ বাংলাদেশি
ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে গ্রেপ্তার ৭ বাংলাদেশি

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। তাঁরা ইউরোপের দেশ বুলগেরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে ফেনীর পরশুরাম Read more

লিটনের চাওয়া শুনলো বিসিবি
লিটনের চাওয়া শুনলো বিসিবি

চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে এশিয়া কাপ। সে হিসেবে এই টুর্নামেন্টের বাকি আছে আর মাত্র দেড় মাস। তবে Read more

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুদূষণ কিছুটা কমলেও, শুক্রবার (১৮ জুলাই) শহরের বাতাস আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। ছুটির দিন সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন