নির্বাচনকে সামনে রেখে একটি মহল ‘মব সন্ত্রাস’ চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জাতীয় ঐক্য নসাৎ করতে নানা বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র চলছে।শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় আয়োজিত এক শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এই সভার আয়োজন করা হয়।ডাকসুর সাবেক ভিপি বলেন, গত বছরের ৫ আগস্টের পূর্বে একটি মহল ফ্যাসিস্ট সরকারবিরোধি অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছিল। তবে ৫ আগস্টের পরে তারা রাতারাতি বদলে যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে তারাই এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভারতের দালাল বলে আখ্যা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। বিশ্বের কাছে বাংলাদেশকে তারা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চাইছে বলেও অভিযোগ তোলেন তিনি।‘ঢাকাস্থ গলাচিপা-দশমিনার সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই শোক সভায় গণঅধিকার পরিষদের জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাকৃতিক যেসব পানীয় কমাবে উচ্চ রক্তচাপ
প্রাকৃতিক যেসব পানীয় কমাবে উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) একটি নীরব ঘাতক। সময়মতো নিয়ন্ত্রণ না করলে হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে। তাই ওষুধ Read more

পত্রিকা: ‘জামায়াত-এনসিপি নাখোশ’
পত্রিকা: ‘জামায়াত-এনসিপি নাখোশ’

শনিবার ঢাকার সব খবরের কাগজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ Read more

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ভোগান্তিতে রোগীরা
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ভোগান্তিতে রোগীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স এবং সহায়ক কর্মী সংকট Read more

সরিষাবাড়ীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
সরিষাবাড়ীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

জামালপুরের সরিষাবাড়ীতে ঈদের সময় বাসা ফাঁকা পেয়ে কাতার প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকার দোপা-পট্টি Read more

পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: আইজিপি
পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: আইজিপি

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল Read more

সিরাজদিখানে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সিরাজদিখানে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আব্দুল করিম শেখ। বুধবার(১৩ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন