নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) এই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান পাবনার সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম এ নোটিশ দেন।কারণ দর্শানোর নোটিশে নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার (হাসান জাফির তুহিন) বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়ে আগামী ২০ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।এতে আরও উল্লেখ করা হয়েছে, হাসান জাফির তুহিন পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী। লিখন সরকার নামের ফেসবুক আইডিসহ বেশকিছু ফেসবুক আইডি থেকে ধানের শীষের ভোট চেয়ে এবং শ্লোগান দিয়ে স্থিরচিত্রসহ ভিডিও প্রচার করা হচ্ছে। বিষয়টি নির্বাচনি অনুসন্ধানী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে হাসান জাফির তুহিনের কাছ থেকে লিখিত জবাব চেয়ে নোটিশে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচার শুরু করার কোনো সুযোগ নেই। সেই হিসেবে এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। উপর্যুক্ত কারণে কেন আপনার (হাসান জাফির তুহিন) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পাবনার সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলামের কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত বক্তব্য/ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হলো।এ বিষয়ে জানতে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে সাড়া পাওয়া যায়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জের ৩টি আসনে মনোনয়ন পেলেন গউছ, জীবন ও ফয়সল
হবিগঞ্জের ৩টি আসনে মনোনয়ন পেলেন গউছ, জীবন ও ফয়সল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে Read more

আলোচিত সেই পাপিয়ার ৪ বছরের কারাদণ্ড
আলোচিত সেই পাপিয়ার ৪ বছরের কারাদণ্ড

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়াকে মানিলন্ডারিং মামলায় ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে Read more

এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬
এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬। জিপিএ-৫ পেয়েছেন ২ Read more

পুতিনের সঙ্গে বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ট্রাম্প
পুতিনের সঙ্গে বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের বৈঠক Read more

নির্বাচনী তফসিলে ইসির সংশোধন
নির্বাচনী তফসিলে ইসির সংশোধন

আপিলের সময়সীমা ২ দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ২ দিন বাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন Read more

লক্ষ্মীপুরে ফসল চাষে যুবলীগ নেতার বাধা
লক্ষ্মীপুরে ফসল চাষে যুবলীগ নেতার বাধা

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ফসলি জমিতে ইটভাটা স্থাপনের পায়তারার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সোহাগুর রহমান শুভ'র বিরুদ্ধে। দখলের উদ্দেশ্যে জমির মালিক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন