আপিলের সময়সীমা ২ দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ২ দিন বাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি জারি করেছে ইসি। সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে মূলত তিনটি প্রধান পরিবর্তন আনা হয়েছে।সংশোধিত প্রজ্ঞাপনে ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য সময়সূচী ঘোষণা সম্বলিত গত ১১ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের সংশোধন আনা হয়েছে।   সংস্থাটি আরও জানায়, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় ২য় ও ৩য় লাইনে উল্লিখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ, চিহ্নসমূহ বিলুপ্ত হইবে; গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ এর বিপরীতে উল্লিখিত ২১-২৭ পৌষ, ৫-১১ জানুয়ারি, সোমবার-রোববার শব্দ, চিহ্নসমূহের পরিবর্তে ২১-২৫ পৌষ, ৫-৯ জানুয়ারি, সোমবার-শুক্রবার শব্দ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে। গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখ এর বিপরীতে উল্লিখিত ২৮ পৌষ-৪ মাঘ, ১২-১৮ জানুয়ারি, সোমবার-রোববার” শব্দ, চিহ্নসমূহের পরিবর্তে “২৬ পৌষ-৪ মাঘ, ১০-১৮ জানুয়ারি, শনিবার-রোববার” শব্দ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি অবরোধে ক্ষুধা-শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা
ইসরায়েলি অবরোধে ক্ষুধা-শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা

যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধে ফিলিস্তিনিদের দুর্ভোগ কমেনি। ক্ষুধা, ঠান্ডা, চিকিৎসা সংকট আর অব্যাহত হামলার ভয়— সব মিলিয়ে Read more

শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ

রাজশাহীর তানোরে ৩০-৩৫ ফুট পরিত্যক্ত গভীর গর্তে (বোরিং) আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতোমধ্যে ৩টি এক্সকাভেটর দিয়ে Read more

‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে’
‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে’

এনসিপিকে হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালী আঁশ বাদ দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা Read more

ব্যবসায়ী হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেয়ার চেষ্টা: যুবদল সভাপতি
ব্যবসায়ী হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেয়ার চেষ্টা: যুবদল সভাপতি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার দু’দিন পর ভিডিও সামনে এনে বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য Read more

ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সম্প্রচারের আবেদন ইনুর
ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সম্প্রচারের আবেদন ইনুর

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে কুষ্টিয়ায় ৬ হত্যা, উসকানি, ষড়যন্ত্রসহ ৮টি অভিযোগের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন