চট্টগ্রামের চন্দনাইশে জুলাইযোদ্ধার ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ব্লকেড কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ব্লকেড কর্মসূচী পালন করা হয়। এসময় হামলার অভিযোগে বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও মনোনয়ন বাতিলের দাবি করেন তারা। পরে এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি)  রাতে চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে গেজেটপ্রাপ্ত হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগী মাঈনুওদ্দিনের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। জানা গেছে, এসময় ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। চন্দনাইশের বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ হাসান আলী মুঠোফোনে  জানান, হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করা হচ্ছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।দীর্ঘক্ষণ ব্লকেড কর্মসূচির ফলে সড়কে দীর্ঘ যানজট ও যাত্রীদের ভোগান্তির কথা উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের অনুরোধে আন্দোলনকারীরা আজকের কর্মসূচি সমাপ্ত করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন জানান, পুলিশ তদন্ত করে এ ঘটনার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশি
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আলী আকবর (৫৪) নামের একজনকে বেধড়ক মারধর, রাইফেলের বেওয়ানেট দিয়ে নির্যাতনের অভিযোগ Read more

পরিবেশ ভালো, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক: তানভীর
পরিবেশ ভালো, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক: তানভীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম।মঙ্গলবার Read more

যশোরে বাওড় থেকে ১০ মাস আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার
যশোরে বাওড় থেকে ১০ মাস আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়ার কুলিয়া বাওড় থেকে এক ব্যক্তির কঙ্কালসার লাশ উদ্ধার হয়েছে।বুধবার (১ অক্টোবর) রাতে চৌগাছা থানা পুলিশ লাশটি Read more

পানির নিচে ইরানের গোপন শক্তি বদলে দিচ্ছে যুদ্ধের সমীকরণ
পানির নিচে ইরানের গোপন শক্তি বদলে দিচ্ছে যুদ্ধের সমীকরণ

জ্বালানির পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিকপথ হরমুজ প্রণালিতে আকাশে গর্জন তুলছে মার্কিন যুদ্ধবিমান। কিন্তু পানির নিচে ইরানের অদৃশ্য এক শক্তি নীরবে বদলে Read more

টানা পাঁচদিনে সর্বনিম্ম তাপমাত্রা পঞ্চগড়ে, মিলছে সূর্যের দেখা
টানা পাঁচদিনে সর্বনিম্ম তাপমাত্রা পঞ্চগড়ে, মিলছে সূর্যের দেখা

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা কিছুটা কম। দিনের বেলায় রোদের উপস্থিতিতে স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে দেশের Read more

জীবিকার তাগিদে ইরাকে গিয়ে ৩ টুকরো হলো রাজবাড়ীর যুবক
জীবিকার তাগিদে ইরাকে গিয়ে ৩ টুকরো হলো রাজবাড়ীর যুবক

'আমার ছেলের লাশ ফেরত চাই। আমার বুকের ধনকে আইনা দেন। ওরে ছাড়া আমি কী করে বাঁচবো?' বুক চাপড়ে এভাবেই কেঁদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন