বরগুনার পাথরঘাটায় পাল্টাপাল্টি মামলায় পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পাথরঘাটা পৌর জামায়াতের আমিরসহ ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত অভিজানে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি পাথরঘাটায় বিএনপি ও জামায়াতের মধ্যে রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। গত ১২ জানুয়ারি পাথরঘাটা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক নাসির উদ্দিনকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে হামলা করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মী নুর আলমের বিরুদ্ধে। এর পরের দিন (১৩ জানুয়ারি) চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট চৌরাস্তায় ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সেলিম বেপারী এবং উপজেলা বিএনপির নির্বাচন কমিটির সদস্য সরোয়ার হোসেন ফারুকের সঙ্গে জামায়াত নেতাদের মধ্যে একই অভিযোগে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি সংঘটিত হয়, এতে উভয় পক্ষের ৬ জন আহত হন। উভয় দল পাথরঘাটা থানায় মামলা দায়ের করে।পুলিশ সূত্রে জানা যায়, মামলা ছাড়াও জামাত-বিএনপির উভয় পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি একাধিক মৌখিক অভিযোগ রয়েছে। এছাড়া গ্রেপ্তার এড়াতে ইতিমধ্যে বেশ কয়েকজন নেতাকর্মী  পাথরঘাটা ত্যাগ করেছেন।অভিযানে গ্রেপ্তার করা হয়েছে, পাথরঘাটা পৌর জামায়াতের আমির মাওলানা বজলুর রহমান (৫০), রায়হানপুর ইউনিয়ন বিএনপির  সাবেক সভাপতি মো: আবুল কালাম উরফে গদি কালাম (৫৫), চরদুয়ানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমরসানি (৩০), এছাড়াও হৃদয় মোল্লা (১৯), ইমরান (১৮), এমদাদুল হক(৩০), মো: মুন্না (২৪), মো: নাসির চৌধুরী (৪৭), মো আব্দুর রহমান (৩৫), তোহা ইব্রাহিম (২৪), মোঃ মোস্তফা হাং (৫৩), মোঃ নাসির শেখ (২৫)।জামায়াতের অভিযোগ করেছে,  তাদের করা মামলার এজাহারভুক্ত আসামিদের কেউ আটক হয়নি, অথচ পৌর জামায়াতের আমির মাওলানা বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বরগুনা-২ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম হাসান বলেন, বিএনপির যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তারা নির্বিঘ্নে চলাফেরা ও নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে। অথচ পুলিশ তাদের না ধরে জামায়াত নেতাকর্মীদের হয়রানি করছে। দুই দলকে ‘ব্যালেন্স’ করার নামে নিরীহ জামায়াত নেতাকর্মীদের আটক করা হচ্ছে।অপরদিকে পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, রাতের অভিযান ও আটককৃতদের বেশিরভাগই সাধারণ মানুষ । এমন গণআটকের ফলে ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। সন্দেহভাজন হিসেবে আমার দলের নেতাকর্মীসহ নিরহ ব্যক্তিদের আটক করা হয়েছে তাদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা বলেন, নির্বাচনের আগে পাথরঘাটার পরিবেশ শান্ত রাখতে ডিআইজি মহোদয়ের করা নির্দেশ রয়েছে। এজন্য পাথরঘাটায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি নৌবাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত বিএনপি ও জামায়াতের ১২ জনকে গ্রেপ্তার  করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়বে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মা হওয়ার পর আমি এখন বাঘিনী’
‘মা হওয়ার পর আমি এখন বাঘিনী’

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি জানিয়েছেন মা হওয়ার পর তার জীবনবোধ ও ব্যক্তিত্বে বড় পরিবর্তন এসেছে। যশের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত Read more

বরিশালে ছাত্রদল নেতাকে স্বপদে বহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
বরিশালে ছাত্রদল নেতাকে স্বপদে বহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

জেলা ছাত্রদলের সদ্য বহিস্কৃত সহ-সভাপতি সবুজ আকনকে স্বপদে বহালের দাবীতে মানববন্ধন।বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ত্যাগী নেতা সবুজ আকনের বহিষ্কারাদেশ এর Read more

গাজীপুরে ব্যবসায়ীর চেক জালিয়াতির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
গাজীপুরে ব্যবসায়ীর চেক জালিয়াতির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এক ব্যবসায়ীর স্বাক্ষরিত চেক জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে যুবদল নেতা রাশেদ Read more

মাদুরোর মতো আরও যাদের আটক করেছে যুক্তরাষ্ট্র
মাদুরোর মতো আরও যাদের আটক করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করে দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র।শনিবার (৩ Read more

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। সেখানে তারা Read more

গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত
গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত

পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৫ নম্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন