ঠাকুরগাঁওয়ে ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে রাখা চিরকুট পেয়েছে পুলিশ।  গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১০টায় জেলা শহরের হাজীপাড়া এলাকায় এ ঘটনা। নিহত শিক্ষার্থী হুমাইরা আক্তার মিম (১৬) ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্রী ছিলেন। তার বাড়ি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামে। সে ওই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে। হুমাইরা আক্তার মিমের মরদেহের পাশে পাওয়া চিরকুটে লেখা ছিল “Result দেওয়ার জন্য আমার জম্ম তো,এই লা/না ? শুধু ভা‌লো Result দেওয়ার বিনিম‌য়েই তো আমার বড় হওয়া। ইংরেজি অংশে লেখা আছে- “So, I am giving you my last result।জানা গেছে, হুমায়ুন কবির ও তার স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। চাচার বাড়িতে দুই ভাই-বোন পড়াশোনা করছিল। শুক্রবার রাতে হঠাৎ মোবাইল ফোনে কথা বলার এক ফাঁকে দরজা বন্ধ করে দেয় মীম। পরে খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে দেখে গলায় ফাঁস দিয়েছে সে।ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন জানান, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তার বাবা-মা আসলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়োগ দেবে মৎস্য উন্নয়ন করপোরেশন
নিয়োগ দেবে মৎস্য উন্নয়ন করপোরেশন

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে ১২টি পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে Read more

নারী বিশ্বকাপে প্রাইজমানি ছাপিয়ে গেল পুরুষদেরও
নারী বিশ্বকাপে প্রাইজমানি ছাপিয়ে গেল পুরুষদেরও

চলতি মাসেই ভারত ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে মাঠে গড়াবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা Read more

গাজায় একদিনে নিহত ৭২, প্রাণহানি ছাড়াল ৬০ হাজার
গাজায় একদিনে নিহত ৭২, প্রাণহানি ছাড়াল ৬০ হাজার

ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৭২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩১৪ জন। শুক্রবার (৯ Read more

পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে

মোস্তাফিজকে প্রায় পুরো আইপিএল খেলতে অনাপত্তি সনদ বা এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এপ্রিলে নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ Read more

কসবায় মাদকবিরোধী অভিযানে ৪৯ কেজি গাঁজা ও ১,৭০৫ পিস ইয়াবা উদ্ধার
কসবায় মাদকবিরোধী অভিযানে ৪৯ কেজি গাঁজা ও ১,৭০৫ পিস ইয়াবা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৯ কেজি গাঁজা, ১,৭০৫ পিস ইয়াবা ও ২ লাখ ৫ হাজার ৫৪৪ টাকা উদ্ধার Read more

বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

পটুয়াখালী বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে মো. সবুজ (৪৫) নামে এক  শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নূর মোহাম্মদ সরদার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন