সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ৩ বাসের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ১২ জন।আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওসমানীনগ উপজেলার দয়ামীর মাদরাসার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস সকাল সাড়ে ৬টার দিকে দয়ামীর মাদরাসার সামনে এলে সিলেট থেকে ছেড়ে যাওয়া শ্যামলী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এনা বাসের পেছনে থাকা ইউনিক পরিবহনের একটি বাসও সংঘর্ষের কবলে পড়ে। দুর্ঘটনায় এনা ও শ্যামলীর সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিস, থানা ও হাইওয়ে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৯টায়) ঘটনাস্থলের দু’পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট ছিল। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (০৬ জুন) সকালে ঝিনাইদহ শহরের পবহাটি ও কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামে Read more

টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর)

জাপানের টোকিওতে চলছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এশিয়া কাপে আজ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। রয়েছে এনসিএল টি-টোয়েন্টিও। চলুন এক নজরে দেখে Read more

২০ শতাংশ শুল্ক অন্তর্বতী সরকারের আরেকটি সফলতা: আইন উপদেষ্টা
২০ শতাংশ শুল্ক অন্তর্বতী সরকারের আরেকটি সফলতা: আইন উপদেষ্টা

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টিকে অন্তর্বতী সরকারের সফলতা হিসেবে দেখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।শুক্রবার (০১ আগস্ট) এক Read more

কারাদণ্ড এড়াতে ৪ বছরে ৩ বার গর্ভধারণ করলেন নারী
কারাদণ্ড এড়াতে ৪ বছরে ৩ বার গর্ভধারণ করলেন নারী

চীনে প্রতারণার মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত চেন হং নামে এক নারী বারবার গর্ভধারণের মাধ্যমে কারাদণ্ড এড়িয়েছেন।চীনা আইনে গর্ভবতী বা সন্তানকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন