শের অর্থনীতির অবস্থা বোঝাতে গিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘নাজুক অর্থনৈতিক অবস্থার দিক বিবেচনা করে আমরা হয়তো এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি। তবে সামনে কীভাবে থাকব, সেই সিদ্ধান্ত এখনই নিতে হবে।’শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর সিরাজগঞ্জ কালেক্টর চত্বরে ‘দেশের চাবি আপনাদের হাতে’ স্লোগানকে সামনে রেখে গণভোট ২০২৬-এর প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে অর্থ উপদেষ্টা সিরাজগঞ্জ কালেক্টর চত্বরে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভ্যান’-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ছিল নাজুক। জীবনে ৮০-৯০টি দেশ ঘুরেছি। কিন্তু আমাদের দেশের মতো এমন ভয়াবহ অর্থনৈতিক অবস্থা কোথাও দেখিনি। এমনকি আফ্রিকার দেশগুলোতেও না।সালেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, সংস্কার মানেই সর্বজনীন। ইতোমধ্যে যেসব সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে, তা আগামীতে জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কারণে আসন্ন নির্বাচন ও হ্যাঁ-সূচক গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।অর্থ উপদেষ্টা আরও বলেছেন, বাংলাদেশের জনগণ এখন আর শুধু মুখ বুজে বছরের পর বছর সহ্য করে না, তারা প্রয়োজনে টেনেও নামাতে শিখেছে।সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অমাবস্যার রাতে যা ঘটেছে শাহজাদপুরের একটি কবরস্থানে
অমাবস্যার রাতে যা ঘটেছে শাহজাদপুরের একটি কবরস্থানে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠির সাতবাড়িয়া গ্রামের কবরস্থান থেকে ১৬ মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার (২০ Read more

পাবনায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
পাবনায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান Read more

পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

ভারতের উত্তরপ্রদেশে অবস্থানরত বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে Read more

পাকিস্তানে মেঘ-ভাঙা বৃষ্টিতে নিহত ২০০
পাকিস্তানে মেঘ-ভাঙা বৃষ্টিতে নিহত ২০০

পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত দুশো জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতিভারী বর্ষণে খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর Read more

নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে: প্রেস সচিব
নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে: প্রেস সচিব

বিএনপইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সমালোচকদের যে সংশয় ছিলো তা দূর হয়েছে বলে Read more

আলিয়ার সই নকল করে টাকা উত্তোলন, সহকারী গ্রেপ্তার
আলিয়ার সই নকল করে টাকা উত্তোলন, সহকারী গ্রেপ্তার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। নিজের অভিনয়ের দক্ষতায় ইতোমধ্যে পৌঁছেছেন বলিউডের শীর্ষ আসনে। কিন্তু সেই আলিয়া, যাকে বিশ্বাস করে জীবনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন