পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত দুশো জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতিভারী বর্ষণে খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর এবং বাটগ্রামেই সবথেকে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে।বিপর্যস্ত অঞ্চলে ত্রান সামগ্রী নিয়ে যেতে গিয়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। ওই ঘটনায় দুজন পাইলট সহ মোট পাঁচজন মারা গেছেন বলে খাইবার পাখতুনখোয়া বিপর্যয় মোকাবিলা এজেন্সি জানিয়েছে।অন্যদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভূমিধ্বসে আটজন নিহত হয়েছেন এবং নীলম ও ঝিলম উপত্যকায় প্রায় ৫০০ পর্যটক আটকিয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে।প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে এটি উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে উদ্ধার ও ত্রাণকার্যের পর্যালোচনা করতে।সবথেকে ক্ষতিগ্রস্ত বুনের জেলা:মেঘ-ভাঙা বৃষ্টির ফলে ভূমিধ্বসে চাপা পড়ে আছেন বহু মানুষ। সন্ধ্যা পর্যন্ত ১৫৭টি দেহ উদ্ধার করা গেছে ।বুনেরের ডেপুটি কমিশনারের দফতর থেকে জানানো হয়েছে যে, মাত্র ৭৮টি দেহ হাসপাতালে আনা সম্ভব হয়েছে। বাকি দেহগুলো হাসপাতালে বহন করে নিয়ে আসা যায় নি।এর মধ্যে শুধু গাডেজি তহশিলেই মারা গেছেন ১২০ জন।চাঘারজাই তহশিলে একটি ভবন চাপা পরে একই পরিবারের ২২ জন সদস্য মারা গেছেন। উদ্ধার-কর্মকর্তারা জানাচ্ছেন হিগুকান্দ এবং পীর বাবা এলাকায় বন্যায় বহু নারী ও শিশু আটকিয়ে পড়েছে। আল মদিনা নামের একটি হোটেল সম্পূর্ণ ভেসে গেছে।গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়াতে ১৮৯ জনের মৃত্যু হয়েছে বলে বিপর্যয় মোকাবিলা এজেন্সি জানিয়েছে। মৃতদের মধ্যে ১৬৩ জন পুরুষ, ১৪ জন নারী ও ১২জন শিশু রয়েছেন।সূত্র: বিবিসি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

চার দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাবনা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল Read more

পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র
পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র

জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। রবিবার (১৩ এপ্রিল) Read more

নিলামে উঠেছে স্বর্ণের কমোড, প্রাথমিক মূল্য ১ কোটি ডলার
নিলামে উঠেছে স্বর্ণের কমোড, প্রাথমিক মূল্য ১ কোটি ডলার

স্বর্ণ দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে মূল্যবান টয়লেট বিক্রির জন্য নিলামে উঠেছে। ব্রিটিশ বহুজাতিক কোম্পানি সোথবি শুক্রবার (৩ নভেম্বর) ঘোষণা করেছে, Read more

আর্জেন্টিনা-চিলি উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আর্জেন্টিনা-চিলি উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আর্জেন্টিনা ও চিলির উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার ভূমিকম্পে দেশ দুটির উপকূলীয় অঞ্চল কেঁপে ওঠে Read more

বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার Read more

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক তিন
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক তিন

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে পাঁচ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন