মিরসরাইয়ে গরু চুরির সময় সাহাবুদ্দিন (৩২) নামে এক গরু চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বাওয়াছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত সাহাবুদ্দিন চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনীর বাসিন্দা বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গরু চুরির চেষ্টা করার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে ধাওয়া দিয়ে হাতেনাতে ধরে ফেলা হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে আটক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।ভুক্তভোগী গরুর মালিক মো. বেলাল হোসেন জানান, তার একটি গরু চুরি করার সময় এলাকাবাসীর সহযোগিতায় চোরকে আটক করা সম্ভব হয়।এ বিষয়ে নিজামপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রশিদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে আবাসিক হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ
গাজীপুরে আবাসিক হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মিছিল শেষে  শনিবার রাতে(১২ এপ্রিল) অসামাজিক কার্যকলাপের অভিযোগে কয়েকটি আবাসিক হোটেলে ভাঙচুর ও Read more

‘আমার লাইফটা এলোমেলো, সবকিছু শেষ’- বিবিসিকে বললেন জুলাইয়ে আহত একজন
‘আমার লাইফটা এলোমেলো, সবকিছু শেষ’- বিবিসিকে বললেন জুলাইয়ে আহত একজন

"সবকিছু মিলে খুব ভোগান্তির মধ্যে আছি। আর্থিকভাবে, পারিবারিকভাবে আমি খুব সমস্যার মধ্যে আছি। আমার বউ চলে গেছে। ভাবছে আমার শরীরে Read more

২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ
২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আজ থেকে ২৫ মার্চ Read more

ডিসেম্বরের মধ্যে বডি-অন-ক্যামেরা কিনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
ডিসেম্বরের মধ্যে বডি-অন-ক্যামেরা কিনতে প্রধান উপদেষ্টার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুত বডি-অন-ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Read more

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা

২৬২ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের Read more

বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক
বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবহনের যাত্রীবেশে কৌশলে ল্যাগেজে ভর্তি করে অবৈধ কারেন্ট জাল আমদানি চক্রের এক সদস্যকে বিপুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন