যশোরের মণিরামপুরে মাঠ থেকে শফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার ইছানী গ্রামের মাঠের একটি কাঁঠাল গাছে তার মরদেহটি ঝুলছিল। নিহত শফিকুল ইছানী গ্রামের বাসিন্দা। স্বজনদের অভিযোগ, কৃষি জমিতে সেচ দেওয়া নিয়ে শত্রুতার জেরে তাকে শ্বাসরোগে হত্যা করা হয়েছে।নিহতের ভাতিজা নাজমুল ইসলাম জানান, ‘বাড়ি থেকে ভোরে মাঠের উদ্দেশ্যে আসেন কৃষক শফিকুল। সকাল ৭ টার দিকে অন্য কৃষকদের মাধ্যমে জানতে পারি তার মরদেহ মাঠের একটি কাঁঠাল গাছে ঝুলছে।’তিনি আরও জানান, শফিকুল ইসলাম দুই সন্তানের জনক। তার ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন। পারিবারিক এমন কোন অশান্তি নেই যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবেন।নাজমুলসহ অন্য স্বজনদের অভিযোগ, কৃষি জমিতে সেচ দেওয়া নিয়ে প্রতিপক্ষের সাথে শফিকুলের বিরোধ রয়েছে। যা নিয়ে আদালতে মামলা চলমান। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ শফিকুলকে শ্বাসরোগে হত্যা করেছে। ঘটনা ভিন্নখাতে নিতে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান জানান, শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী
খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী

বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট Read more

আজ বাংলাদেশের টিকে থাকার লড়াই
আজ বাংলাদেশের টিকে থাকার লড়াই

নারী ওয়ানডে বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু আম্পায়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্ত, ব্যাটিং ব্যর্থতায় আর অভিজ্ঞতার অভাবে সেই Read more

সাঙ্গু নদীতে দেদারসে বালু উত্তোলন, মুখ খুলছে না কেউ?
সাঙ্গু নদীতে দেদারসে বালু উত্তোলন, মুখ খুলছে না কেউ?

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে দেদারসে। প্রভাবশালী একটি সিন্ডিকেট প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে Read more

গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা
গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার চান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে Read more

‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, আসতে শুরু করেছে মানুষ
‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, আসতে শুরু করেছে মানুষ

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় এই Read more

৩০ হাজার কোটি টাকা কমছে উন্নয়ন বাজেট
৩০ হাজার কোটি টাকা কমছে উন্নয়ন বাজেট

দুই লাখ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদন পেতে যাচ্ছে। চলতি ২০২৫-২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন