দুই লাখ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদন পেতে যাচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল এডিপির আকার ছিল দুই লাখ ৩০ হাজার কোটি টাকা। এবার সর্বোচ্চ কাটছাঁট করা হয়েছে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে। এ ছাড়া শিক্ষা, পরিবহন, ধর্ম ও কৃষিতেও বড় কাটছাঁট করা হয়েছে।তবে বরাদ্দ বাড়ানো হয়েছে পরিবেশ, স্থানীয় সরকার ও বিজ্ঞান প্রযুক্তিতে।আজ সোমবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে প্রধান উপদেষ্টা সংশোধিত এডিপি অনুমোদন দেবেন। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদসহ এনইসির সদস্য ও সহযোগী কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এর আগে গত ৫ জানুয়ারি ৩০ হাজার কোটি টাকা কমিয়ে এডিপি চূড়ান্ত করে পরিকল্পনা কমিশন।যেখানে সভাপতিত্ব করেন পরিকল্পনা উপদেষ্টা। দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপির মধ্যে বৈদেশিক ঋণ ৭২ হাজার কোটি টাকা আর সরকারের কোষাগার থেকে বরাদ্দ ধরা হয়েছে এক লাখ ২৮ হাজার কোটি টাকা।স্বাস্থ্য খাতে বড় কাঠছাঁটের বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, স্বাস্থ্যের সবচেয়ে বড় কর্মসূচি বাতিল হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রকল্প সঠিক সময়ে পাঠাতে পারেনি। যার কারণে তাদের বড় প্রকল্পগুলো অনুমোদন পেতে দেরি হয়েছে। ফলে কাটছাঁট বেশি হচ্ছে। এ ছাড়া প্রকল্পের চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে।২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) তুলনা করে দেখা যায়, সবচেয়ে বেশি বরাদ্দ বৃদ্ধি পেয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের, বরাদ্দ বেড়েছে ২৮ শতাংশ। এর পাশাপাশি স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ৮ শতাংশ। এই দুই খাতেই মূলত বরাদ্দ বাড়ানোর প্রবণতা দেখা গেছে।মন্ত্রণালয় ও বিভাগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ৭৭ শতাংশ কমানো হয়েছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণে। ৭৩ শতাংশ কমানো হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ হ্রাস পেয়েছে ৫৫ শতাংশ। এ ছাড়া বিদ্যুতে ২৭ শতাংশ, প্রাথমিক শিক্ষায় ২৯ শতাংশ, নৌপরিবহনে ৩৬ শতাংশ, রেলপথ ও কৃষিতে ৩৬ শতাংশ কমানো হয়েছে।এ ছাড়া সেক্টরভিত্তিক বরাদ্দের তুলনায় দেখা যায়, আরএডিপিতে সবচেয়ে বড় কাটছাঁটের শিকার হয়েছে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা ও শিক্ষাসংশ্লিষ্ট খাতগুলো। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে ৭৪ শতাংশ, যা ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ হ্রাস। দ্বিতীয় অবস্থানে রয়েছে সামাজিক সুরক্ষা খাত, ৭৩ শতাংশ। ৩৫ শতাংশ কমানো হয়েছে শিক্ষা, পরিবহন ও ধর্মে। অবকাঠামো খাতের গুরুত্বপূর্ণ অংশ সড়ক পরিবহন খাতে বরাদ্দ কমানো হয়েছে ৩৮ শতাংশ।সেক্টরভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সামগ্রিকভাবে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ সেক্টরেই এডিপির তুলনায় আরএডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যা ২০ শতাংশ। এর বিপরীতে সেক্টর পর্যায়ে সবচেয়ে বেশি বরাদ্দ কমেছে স্বাস্থ্য সেক্টরে, যেখানে হ্রাসের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ শতাংশ।নগর পরিবহন খাতে সবচেয়ে বড় ধাক্কা এসেছে মেট্রো রেল প্রকল্পগুলোতে। বড় কাটছাঁট করা হয়েছে মেট্রো রেল লাইন-১ প্রকল্পে। কিশোরগঞ্জ এলিভেটেড সড়ক প্রকল্পে বরাদ্দ কমেছে ৯৫ শতাংশের বেশি। মতলব উত্তর-গজারিয়া সড়কের ওপর মেঘনা-ধনাগোদা সেতু প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছে প্রায় ৯৭ শতাংশ। এসব প্রকল্পে বরাদ্দ হ্রাস পাওয়ায় উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়নের গতি মন্থর হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সামাজিক সুরক্ষা ও নগর উন্নয়ন প্রকল্পগুলোর বরাদ্দও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য কর্মসূচিতে বরাদ্দ প্রায় ৫০ শতাংশ কমানো হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!
থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!

শরীয়তপুরের গোসাইরহাট থানার হাজতে গ্রেফতার হওয়া এক সাজাপ্রাপ্ত আসামিকে ভিআইপি সুবিধা দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি Read more

নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী শীর্ষ রাজনৈতিক নেতারা
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী শীর্ষ রাজনৈতিক নেতারা

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার Read more

গাজায় শান্তি চুক্তির আলোচনায় যাচ্ছেন না নেতানিয়াহু
গাজায় শান্তি চুক্তির আলোচনায় যাচ্ছেন না নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসরের শারম আল-শেখে ‘গাজা শান্তি সম্মেলনে’ অংশ নেবেন না। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত Read more

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি, জাতিসংঘের তালিকায় ১৫৮ কোম্পানি
ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি, জাতিসংঘের তালিকায় ১৫৮ কোম্পানি

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতিতে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে মুনাফা অর্জন করছে—এমন ১৫৮টি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে জাতিসংঘের Read more

সাদ্দামের মতো পরিণতি হতে পারে খামেনির, হুমকি ইসরায়েলের
সাদ্দামের মতো পরিণতি হতে পারে খামেনির, হুমকি ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ হুমকি দিয়ে বলেছেন, খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান নীতিতে অটল থাকেন, তাহলে তার পরিণতিও হতে পারে Read more

প্রধান উপদেষ্টা ইতালি পৌঁছেছেন
প্রধান উপদেষ্টা ইতালি পৌঁছেছেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন