যশোর শহরের পালবাড়ি ভাস্কর্যমোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মিজানুর রহমান (৬০) নামে একজন হকার নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মোমিননগর নওদা গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।জানা গেছে, দৈনন্দিন কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পালবাড়ির ইমদাদের ফলের দোকানের সামনে পৌঁছালে পিছন দিক থেকে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা মিজানুরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ তরুণ গ্রেপ্তার
গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ তরুণ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ রাকিবুল ইসলাম রনি নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর পৌনে পাঁচটার দিকে দৌলতদিয়া Read more

এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

আগামী সেপ্টেম্বর মাসে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। এবারের আসরের আয়োজক দেশ ভারত হলেও রাজনৈতিক কারণে এবারের আসরের ভেন্যু হিসেবে Read more

নেত্রকোনার হাওরে বজ্রপাতে নিহত কৃষক
নেত্রকোনার হাওরে বজ্রপাতে নিহত কৃষক

নেত্রকোনার খালিয়াজুরী হাওরের রসুলপুর ফেরিঘাটে বজ্রপাতে নিজাম উদ্দিন (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। একই সময়ে একই উপলোর রানু মিয়া Read more

আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে: নাহিদ
আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে: নাহিদ

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে তা আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তকে Read more

পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা
পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা

অধিকৃত পশ্চিমতীর অবস্থিত ফিলিস্তিনি গ্রাম আল-মুগাইর থেকে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরাইল। এর ফলে স্থানীয় বসিন্দাদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন