বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে তিন পিস স্বর্ণের বারসহ মাহাবুল নামে এক কারবারিকে আটক করেছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই কারবারিকে আটক করে বিজিবি।আটককৃত কারবারি জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মাহাবুল হোসেন (৪২)।মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের বেনীপুর বিওপির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোয়ালপাড়া–জীবননগর মহাসড়কের গোয়ালপাড়া এলাকায় জাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালায়।এ সময় বিজিবি সদস্যরা মো. মাহাবুল হোসেনকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে তিন পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩৪৯ দশমিক ৪৯ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।আটককৃত কারবারিকে মোবাইল ও মোটরসাইকেলসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখলেন নেইমার
হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখলেন নেইমার

সম্প্রতি সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তবে এখানেও তার সঙ্গী হয়েছিল Read more

মেরিনড্রাইভের টেকনাফ অংশে ৬ ‘সম্রাটের’ রাজত্ব
মেরিনড্রাইভের টেকনাফ অংশে ৬ ‘সম্রাটের’ রাজত্ব

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক দিনভর থাকে পর্যটকের পদচারণায়, আর রাত নামলেই তা পরিণত হয় ছয়জন ইয়াবা সম্রাটের ‘নিরাপদ করিডোরে’। টেকনাফ Read more

ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা ঠেকাতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।শুক্রবার (২০ মার্চ) Read more

ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে যন্ত্রাংশ পড়ে ব্যবসায়ীর মৃত্যু
ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে যন্ত্রাংশ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম (৩৫) নামে এক ব্যবসায়ী। রবিবার (২৬ Read more

হাদির জানাজায় আনা যাবে না ব্যাগ, ড্রোন উড়ানো নিষিদ্ধ
হাদির জানাজায় আনা যাবে না ব্যাগ, ড্রোন উড়ানো নিষিদ্ধ

আগামীকাল শনিবার বাদ জোহর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন