আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে বিকেলে এই সিদ্ধান্ত জানানো হয়।সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ৩ নভেম্বর দলীয় মনোনয়ন পাওয়ার পর ২৯ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র জমা দেন। বাছাই পর্বে প্রাথমিক বৈধতা পেলেও তার বিরুদ্ধে আপিল করলে প্রার্থিতা বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। অভিযোগ তোলা হয়েছিল, হুম্মাম ঋণ নিয়ে আর পরিশোধ করেননি এবং হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন।মনোনয়নপত্র বৈধ হওয়ার পর নির্বাচন ভবনে এক প্রতিক্রিয়ায় হুম্মাম কাদের চৌধুরী অভিযোগ করেন, তাকে নির্বাচন থেকে দূরে রাখতে পরিকল্পিত চেষ্টা করা হয়েছিল। তিনি জানান, ‘মনোনয়নপত্র দাখিলের সময় অর্থাৎ ২৯ ডিসেম্বর জমা দেয়া কাগজপত্র অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে আমি ঋণখেলাপি ছিলাম না। কিন্তু গত ৮ জানুয়ারি হঠাৎ একটি বিশেষ প্রক্রিয়ায় আমাকে ঋণখেলাপি দেখানোর চেষ্টা করা হয় এবং ওই দিন রাতেই আমার বিরুদ্ধে আপিল দায়ের করা হয়। এটি কোনো ষড়যন্ত্র কি না, তা দেশবাসীর বিবেচনার ওপর ছেড়ে দিলাম।’তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আনীত তথাকথিত সিআইবি প্রতিবেদনের ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ (স্টে অর্ডার) রয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশন সেই আইনি নথিগুলো বিবেচনা করেই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।হলফনামার তথ্য অনুযায়ী, হুম্মাম কাদের চৌধুরীর বার্ষিক আয় প্রায় সাড়ে ১২ লাখ টাকা এবং ব্যক্তিগত অস্থাবর সম্পদ ৮৪ লাখ ২০ হাজার টাকা। তবে হলফনামায় নিজের চেয়ে তার স্ত্রীর নামে থাকা সম্পদের পরিমাণ ছিল উল্লেখযোগ্য। তার স্ত্রীর নামে প্রায় পৌনে ৪১ কোটি টাকার সম্পদের হিসাব দেখানো হয়েছে। ধানমন্ডি ও চট্টগ্রামের রহমতগঞ্জে যৌথ মালিকানাধীন বিপুল সম্পত্তির কথা উল্লেখ থাকলেও ঋণের ঘরে তিনি কোনো তথ্য দেননি, যা নিয়ে আপিলকারী পক্ষ প্রশ্ন তুলেছিল।প্রসঙ্গত, বৃহস্পতিবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ৩৮১ থেকে ৪৮০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলা এই শুনানিতে হুম্মাম কাদের চৌধুরীর প্রার্থিতা বহালের সিদ্ধান্তে চট্টগ্রাম-৭ আসনের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবপুর Read more

হাদির খুনিদের বিচার এই বাংলার মাটিতেই করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু
হাদির খুনিদের বিচার এই বাংলার মাটিতেই করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় Read more

এবার ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় মস্কোজুড়ে বিমানবন্দর বন্ধ
এবার ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় মস্কোজুড়ে বিমানবন্দর বন্ধ

ইউক্রেনের টানা ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববারের এই Read more

নাগরপুরে ইয়াবাসহ দুই যুবক আটক
নাগরপুরে ইয়াবাসহ দুই যুবক আটক

টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাথুরা এলাকায় অভিযান চালিয়ে Read more

আটকে পড়া ইরানি হাজিদের খোঁজ নিলেন সৌদি হজ উপমন্ত্রী
আটকে পড়া ইরানি হাজিদের খোঁজ নিলেন সৌদি হজ উপমন্ত্রী

সৌদিতে আটকে পড়া ইরানি হাজিদের প্রতি সর্বোচ্চ সহানুভূতির মনোভাব প্রদর্শন করছে সৌদি আরব সরকার। ইসরাইল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে আকাশপথ বন্ধ থাকায় Read more

পঞ্চগড়ে নৈতিক শিক্ষা নিয়ে দিনব্যাপী জেলা কর্মশালা অনুষ্ঠিত
পঞ্চগড়ে নৈতিক শিক্ষা নিয়ে দিনব্যাপী জেলা কর্মশালা অনুষ্ঠিত

নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী একটি জেলা কর্মশালা। “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন