বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বলে জানিয়েছে বিসিবি। এরপর বিসিবির আয় নিয়ে একটি বক্তব্য দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর থেকেই আলোচনা চলছে বোর্ড ও ক্রিকেটারদের আয় নিয়ে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করেছে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। সেখানে নিজেদের আর বোর্ডের আয় নিয়ে কথা বলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ জানান, ‘আমরা যে টাকা আয় করি, বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকেই আসে। বিসিবির আজ যে টাকা আছে, বাংলাদেশের জার্সিতে যে একটা ম্যাচ খেলেছে, তারও অংশ আছে। প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে বোর্ডের আজকের এই টাকা।’তিনি বলেন, ক্রিকেটাররা মাঠে খেলছেন বলেই বোর্ড আজ শক্ত অবস্থানে। মাঠে খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে। খেলাই যদি না হয়, স্পন্সরও আসবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না।’এর আগে এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে মিঠুন বলেন, ‘আমরা আমাদের দাবিতে অনড় আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এখানে পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সবাইকে অপমান করা হয়েছে।’দিনের প্রথম ম্যাচ দুপুর ১টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনো মাঠে গড়ায়নি সেটি। সন্ধ্যা ৬টা থেকে দ্বিতীয় ম্যাচের সূচি রয়েছে। একটি শর্তে সেই ম্যাচে ক্রিকেটাররা মাঠে নামতে পারে বলে জানিয়েছেন মিঠুন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার বিমানঘাঁটিতে ৪০ বোমারু বিমানে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার বিমানঘাঁটিতে ৪০ বোমারু বিমানে ইউক্রেনের ড্রোন হামলা

এসবিইউ সূত্র বিবিসি নিউজকে বলেছেন, এ হামলার প্রস্তুতিতে প্রায় দেড় বছর সময় লেগেছে। কাঠের ভ্রাম্যমান কেবিনে গোপন ড্রোন রাখা ও Read more

রামুতে সন্ত্রাসবিরোধী অভিযান: শাহীনের বাড়ি থেকে উদ্ধার গুলি-ল্যাপটপ
রামুতে সন্ত্রাসবিরোধী অভিযান: শাহীনের বাড়ি থেকে উদ্ধার গুলি-ল্যাপটপ

কক্সবাজারের রামুর শীর্ষ সন্ত্রাসী শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার (২৫ মে) ভোরে উপজেলার গর্জনিয়ার Read more

মুন্সিগঞ্জে কেক উপকরণের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য, ৭ হাজার টাকা জরিমানা
মুন্সিগঞ্জে কেক উপকরণের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য, ৭ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে কেক তৈরির উপকরণের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির জন্য প্রদর্শনের দায়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

আখাউড়ায় বিজিবির জমি দখলের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধ
আখাউড়ায় বিজিবির জমি দখলের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেলবাজার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় Read more

সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা
সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা

সিরিয়ার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০১ মে) রাতে চালানো এই হামলার কথা নিশ্চিত করেছেন Read more

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকাস্থ আল-আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার টয়লেট থেকে  হাবিবুল্লাহ (১২) নামক  শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন