কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদীর তীরে জেগে ওঠা প্রায় ১৫০ একর সরকারি খাস জমির চর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক কিছু প্রভাবশালীর সহায়তায় প্রশাসনের টানানো লাল নিশান সরিয়ে সেখানে পুনরায় চাষাবাদের চেষ্টা চলছে।জানা যায়, নিকলীর ছাতিরচর ও গুরই ইউনিয়নের বেয়াতিরচর এলাকার বাসিন্দাদের মধ্যে চরের দখল নিয়ে প্রতিবছরই উত্তেজনা ও সংঘর্ষ ঘটে। চলতি মৌসুমেও পানি নামার পর নতুন করে বিরোধ শুরু হয়েছে। গত ১৮ নভেম্বর জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্র ব্যবহৃত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করতে হয়। সংঘর্ষের পর প্রায় এক মাস গুরুত্বপূর্ণ খেয়াঘাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৫ ডিসেম্বর উপজেলা প্রশাসন যৌথ বাহিনীর সহায়তায় ১৫০ একর খাস জমিতে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নেয়। তবে অভিযোগ রয়েছে, সম্প্রতি বেয়াতিরচর এলাকার কিছু ব্যক্তি সেই লাল পতাকা সরিয়ে আবার জমিতে চাষাবাদ ও ড্রেন নির্মাণ শুরু করেছে।ছাতিরচরের বাসিন্দারা জানান, বাধা দিতে গেলে তাদের হুমকি ও অপমান করা হচ্ছে। এতে নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।ছাতিরচর গ্রামের বাসিন্দা হিমেল খান বলেন, ‘সরকার খাসজমি উদ্ধার করে লাল পতাকা টানিয়ে দখল নিলেও বেয়াতিরচরের কিছু লোক আবার সেখানে চাষাবাদের চেষ্টা করছে। তারা লাল পতাকা সরিয়ে ড্রেন নির্মাণ করায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।’স্থানীয় বাসিন্দা ফারুক বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অমান্য করে বেয়াতিরচরের লোকজন চর দখলের পায়তারা করছে। নতুন এই চর ছাতিরচরের কাছাকাছি হওয়ায় ভোগের অধিকার তাদেরই। দূর থেকে এসে নদী পার হয়ে চর দখলের কোনো অধিকার বেয়াতিরচরের লোকজনের নেই। এতে এলাকায় বিশৃঙ্খলা বাড়ছে।’বৃদ্ধ কৃষক শামসুল ইসলাম বলেন, ‘চর দখলে বাধা দিলে তাদের রাস্তা আটকে হুমকি ও অপমান করা হচ্ছে। এতে গ্রামের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে।’বেয়াতিরচরের বাসিন্দা মো. শহীদুল ইসলাম (৫৫) বলেন, ‘এতদিন জমিটিকে ব্যক্তিগত মনে করলেও এখন বুঝেছেন এটি খাসজমি। প্রশাসনের সিদ্ধান্ত তারা মেনে চলবেন।’এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘চরটি যৌথবাহিনীর মাধ্যমে লাল নিশান টানিয়ে উদ্ধার করা হয়েছে। এখন কেউ দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ, ঢাকা-দক্ষিণবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ
ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ, ঢাকা-দক্ষিণবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনে ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেছেন Read more

পঞ্চগড়ে ভারতীয় দুই নাগরিকের জাল এনআইডি বাতিলের সুপারিশ
পঞ্চগড়ে ভারতীয় দুই নাগরিকের জাল এনআইডি বাতিলের সুপারিশ

ভুয়া তথ্য উপস্থাপন করে জাতীয় পরিচয়পত্র নেওয়ার ঘটনায় ভারতের দুই নাগরিকের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। পঞ্চগড়ের জেলা নির্বাচন Read more

ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতশাসিত কাশ্মীর এবং ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।বুধবার (২৩ এপ্রিল) Read more

রামপাল ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২
রামপাল ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২

বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

৩য় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ শাহবাগ অবরোধ
৩য় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ শাহবাগ অবরোধ

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ তৃতীয় দিনে গড়িয়েছে। একই দাবিতে আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন