ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। বুধবার (২৫ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর সঙ্গে দুপুর ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।এছাড়া একই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।পূর্বাভাসে আরও জানানো হয়, আজ সকাল ৭টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৩
চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালায় ডাকাতির সময় উখিয়া বালুখালীর যুবক ২ সন্তানের জনক মাহমুদুল হককে হত্যার ঘটনায় অবশেষে চকরিয়া থানা Read more

কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত
কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।নিবার সকাল ৭টায় কারা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রথম Read more

ঝালকাঠিতে নিজ ঘরে মিলল ছাত্রীর ঝুলন্ত মরদেহ
ঝালকাঠিতে নিজ ঘরে মিলল ছাত্রীর ঝুলন্ত মরদেহ

ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট-সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসা থেকে সুরাইয়া আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ Read more

যশোরে ২৪ ঘণ্টায় ৩ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮
যশোরে ২৪ ঘণ্টায় ৩ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮

যশোরে গত ২৪ ঘণ্টায় ৩ জন হামে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া হামের উপসর্গ থাকা (সন্দিগ্ধ) আরও ২৩ রোগীর সন্ধান মিলেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন