কুয়েতে কর্মরত বাংলাদেশি যুবক জামাল মাতুব্বরের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১ জানুয়ারি কুয়েতের আহমেদী জেলার অপেরা ফার্ম হাউজে কর্মস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবরে ফরিদপুরের সালথা উপজেলার নিজ গ্রামে নেমে আসে গভীর শোক।বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় জামাল মাতুব্বরের মরদেহ তার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজন ও এলাকাবাসীর চোখে ছিল অশ্রু।নিহত জামাল মাতুব্বর ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের মৃত হামেদ মাতুব্বরের ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক।পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় আট বছর আগে কুয়েতে পাড়ি জমান জামাল মাতুব্বর। সেখানে নিয়মিত কাজ করছিলেন তিনি। তিন বছর আগে একবার ছুটিতে দেশে আসেন। আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসে আবার দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু প্রবাস থেকে আর জীবিত ফেরা হলো না—ফিরলেন লাশ হয়ে।নিহতের স্ত্রী কাকোলি বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের জন্যই তাকে হত্যা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যারা এই কাজ করেছে, তারা তার পরিচিত মানুষ বলেই আমাদের ধারণা।” তিনি কুয়েতে বাংলাদেশি দূতাবাসের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।তালেশ্বর গ্রামের বাসিন্দা ও কুয়েতপ্রবাসী মুন্নু ফকির বলেন, তিনি ডিসেম্বর মাসে ছুটিতে দেশে আসেন। জামাল যেখানে কাজ করতেন, সেখান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে তিনি অবস্থান করতেন। “পহেলা জানুয়ারি ফোন পেয়ে জানতে পারি, জামাল আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। কুয়েতের ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে পুলিশের মাধ্যমে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়,” বলেন তিনি।ময়নাতদন্ত শেষে, কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় মঙ্গলবার জামাল মাতুব্বরের মরদেহ দেশে পাঠানো হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করে নিজ গ্রামে এনে দাফন সম্পন্ন করেন।এলাকাবাসী ও স্বজনরা জামাল মাতুব্বরের মৃত্যুর ঘটনায় কুয়েতে বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার
ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার

স্পেনের এক রেস্তোরাঁয় খেতে আসা ইসরায়েলিদের বের করে দিয়েছেন রেস্তোরাঁর ম্যানেজার। বুধবার (০৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল Read more

লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত
লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসময় বিমানটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। খবর বিবিসিরোববার (১৩ Read more

ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, অন্য আসনে যারা
ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ, অন্য আসনে যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ২৩৭টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার Read more

বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটানার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই Read more

গল্পটা শুধু ক্রিকেটের নয়, এক ভাইয়ের ভালোবাসারও
গল্পটা শুধু ক্রিকেটের নয়, এক ভাইয়ের ভালোবাসারও

বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। আর এই ইতিহাস গড়তে বিরাট ভূমিকা পালন করেছেন আকাশ দিপ। বল হাতে তিনি Read more

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ৪ নতুন মুখ
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ৪ নতুন মুখ

আগামী এক বছরের জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেডসি)। এ তালিকায় জায়গা হয়নি অভিজ্ঞ কেইন উইলিয়ামসন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন