চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী (পিয়ন) শাহ্ আলমকে (৪৮) ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক।বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন-২ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। দুদক সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা সহকারী কাম অফিস সহকারী শাহ্ আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বকেয়া-ভাতাদি ও  পেনশনের সরকারি টাকা পাওনা সংক্রান্ত কাজকর্মে হয়রানি ও ঘুষ চাওয়ার লিখিত অভিযোগ করেন আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ। তিনি বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাবেক অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী। উক্ত অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম -২ থেকে বুধবার সকালে একটি ফাঁদ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত শাহ্ আলমকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করে ফাঁদ অভিযান পরিচালনাকারী দুদক, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর টিম।বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন-চট্টগ্রামের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বলেন, চাকরি থেকে অবসরকালীন সময়ে চতুর্থ শ্রেণির কর্মচারী আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদের কাছ থেকে অফিসের কাগজপত্র ঠিক করতে ৯০ হাজার টাকা দাবি করেন। প্রথম দফায় ব্যাংক চেকের মাধ্যমে কিছু টাকা দেওয়া হয়। বারবার চাপের মুখে আবারও ২০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। সমন্বিত দুদকের টিম অভিযান চালিয়ে ড্রয়ার থেকে টাকাসহ তাকে আটক করে। এ সময় অফিসের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলাও প্রক্রিয়াধীন।দুদকে অভিযোগকারী আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ বলেন, চাকরি থেকে অবসরের পর চাকরির ফাইল ট্রেজারিতে পাঠানো জন্য ওই কর্মচারী অফিস খরচ দাবি করে ৯০ হাজার টাকা। আমি নানা ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে ব্যাংক চেকের মাধ্যমে তাকে ৭০ হাজার টাকা প্রদান করেছিলাম।বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এমসিএইচ) ডা. শামীমা আক্তার বলেন, অফিস সহকারী হিসেবে তার এমন কোনো আচরণ আমি এ পর্যন্ত দেখিনি। তদন্ত করলে বের হয়ে আসবে।অভিযানকালীন তদারকি কর্মকর্তা ছিলেন চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রিয়াজ উদ্দিন, সহকারী পরিচালক জসীম উদ্দীন, উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানা, আবুল হাসান, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজেটের ঘোড়ায় সওয়ার চসিক, বাস্তবায়নে অনুদানের বাঁধা!
বাজেটের ঘোড়ায় সওয়ার চসিক, বাস্তবায়নে অনুদানের বাঁধা!

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগর উন্নয়নে একের পর এক উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিচ্ছে। তবে সরকারের অনুদান ও বিদেশি অর্থায়নের ওপর Read more

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামে (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার Read more

শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে এখন পুলিশও জরিমানা করবে
শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে এখন পুলিশও জরিমানা করবে

চলতি বছরের ২৩ নভেম্বর ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ জারি করে অর্ন্তবর্তী সরকার। নতুন নীতিমালার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি ট্রাফিক সার্জেন্ট Read more

ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজার উদ্দেশে রওনা হয়েছে আরও ১১ জাহাজ
ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজার উদ্দেশে রওনা হয়েছে আরও ১১ জাহাজ

ইসরাইলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে রওনা হয়েছে আরও ১১টি জাহাজ। বহরটিতে প্রায় ১০০ জন মানবাধিকারকর্মী ও যাত্রী রয়েছেন।বৃহস্পতিবার Read more

আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট
আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস Read more

ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনের পর সহকারি শিক্ষক হাফেজ মাওলানা কাজী মো. আবুল কালামকে এক আবেগঘন, স্মরণীয় ও রাজকীয় বিদায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন