যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে। বুধবার (১৪ জানুয়ারি) সদর উপজেলার রাজারহাট এলাকার বিকে সিটি হোটেল অ্যান্ড রিসোর্টের সামনে থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের ছাব্বির আহমেদের মেয়ে সকিনা আক্তার (৩০) এবং একই ক্যাম্পের বি ব্লকের ফজল আহমেদের মেয়ে শুকতারা (২০)।জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান যশোরে প্রবেশ করেছে—এমন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রাজারহাটের বিকে সিটি হোটেলের সামনে অবস্থান নেন। এ সময় সন্দেহজনক ওই দুই নারীর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে সকিনা ও শুকতারাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক পারভীন আখতার জানান, ১৪ হাজার পিস ইয়াবাসহ আটক দুই নারী রোহিঙ্গা। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে যশোরে এসেছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামুতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা, এক সপ্তাহে বহিষ্কার ৫ নেতা
রামুতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা, এক সপ্তাহে বহিষ্কার ৫ নেতা

কক্সবাজারের রামুতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের একশ্রেণির নেতাকর্মী বেপরোয়া হয়ে উঠেছে। রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় জমি দখল, ইয়াবা লুট, প্রকাশ্যে অস্ত্রের Read more

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে সতর্কবার্তা দিল ন্যাটো
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে সতর্কবার্তা দিল ন্যাটো

ন্যাটো মঙ্গলবার রাশিয়াকে তার পূর্ব সীমান্ত বরাবর আকাশসীমা লঙ্ঘনের ‘ক্রমবর্ধমান’ ধারা বন্ধ করতে সতর্ক করেছে। গত সপ্তাহে এস্তোনিয়ার আকাশসীমায় একটি Read more

আবুল বারকাতকে কারাগারে পাঠালেন আদালত
আবুল বারকাতকে কারাগারে পাঠালেন আদালত

অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় অর্থনীতিবিদ এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতকে কারাগারে পাঠানোর Read more

ভারতে ঘন কুয়াশায় বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪
ভারতে ঘন কুয়াশায় বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মথুরার দিল্লি-আগ্রা Read more

বাঘায় কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি, সবজির দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ
বাঘায় কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি, সবজির দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজশাহীর বাঘায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের মানুষ। বিশেষ করে কাঁচা মরিচের দাম Read more

নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতির উন্নতি করবে সরকার: উপ-প্রেস সচিব
নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতির উন্নতি করবে সরকার: উপ-প্রেস সচিব

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। নির্বাচনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন