ভোলায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান হোসেন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশু আরিয়ান ওই ওয়ার্ডের জুয়েল মিয়ার ছেলে।শিশুটির ফুফু শিল্পী বেগম জানায়, বুধবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায় আরিয়ান। এসময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। পরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে পুকুর পানিতে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম-১৫ আসনে আলোচনায় এনসিপির জুবাইর আরিফ
চট্টগ্রাম-১৫ আসনে আলোচনায় এনসিপির জুবাইর আরিফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ২৩৭টি আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রামের ১৬টি Read more

রহস্যজনকভাবে নিখোঁজ, এক ঘণ্টায় প্রাণ গেল তিন শিশুর
রহস্যজনকভাবে নিখোঁজ, এক ঘণ্টায় প্রাণ গেল তিন শিশুর

কক্সবাজারের কুতুবদিয়ায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে।শুক্রবার Read more

পদ্মা রেল প্রকল্পে দুর্নীতি: সাবেক ডিসিসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
পদ্মা রেল প্রকল্পে দুর্নীতি: সাবেক ডিসিসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

পদ্মা সেতুর রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুল ইসলাম, Read more

জমে উঠেছে মোংলা প্রেসক্লাব নির্বাচন
জমে উঠেছে মোংলা প্রেসক্লাব নির্বাচন

দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী মোংলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা।আগামী ৩০ Read more

লক্ষ্মীপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
লক্ষ্মীপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

লক্ষ্মীপুরের কমলনগরে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শাহনাজ বেগম কণা (৫০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন