দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী মোংলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা।আগামী ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। গণমাধ্যম কর্মীদের এ নির্বাচনকে ঘিরে সরব রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন মহল। প্রেসক্লাবের এ নির্বাচন নিয়ে সরকারি, বেসরকারি অফিস আদালতসহ বিভিন্ন স্থানে চলছে আলোচনা। এ নির্বাচনে দৃষ্টি রয়েছে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের। অন্যদিকে প্রার্থীদের প্রচারণায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুখরিত থাকছে প্রেসক্লাব অঙ্গন।২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের আর মাত্র বাকি ৪ দিন। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের পরিবেশ ততই জমজমাট হয়ে উঠছে। শেষ সময়ে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চলের মোংলা উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শান্ত বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮টি পদে নির্বাচনী প্রতিদ্বন্ধীতা করছেন ১৬ জন প্রার্থী।তারা হলেন, সভাপতি পদে- বর্তমান কমিটির সভাপতি আহসান হাবিব হাসান (দৈনিক জনকণ্ঠ) ও আবু হোসাইন সুমন (এনটিভি), সহ-সভাপতি পদে- মো. এনামুল হক (৭১ টেলিভিশন) ও মো. ওমর ফারুক ( দৈনিক অনির্বান), সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান গাজী (দৈনিক জন্মভূমি) ও বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য এম এম ফিরোজ (চ্যানেল নাইন), সহ-সাধারণ সম্পাদক পদে- বি এম ওয়াসিম আরমান (দৈনিক খুলনা গেজেট) ও মো. ইলিয়াচ হোসেন (দৈনিক খবর পত্র), সাংগঠনিক সম্পাদক পদে- মু: হাফিজুর রহমান (দৈনিক আমার সংবাদ) ও মো. আবু বকর সিদ্দিক (দৈনিক খোলা কাগজ)।কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আলী আজীম ( সময়ের কন্ঠস্বর), মো. হাসিব সরদার (দৈনিক ভোরের ডাক), মো. লোকমান হোসেন, (দৈনিক ঢাকার ডাক), মো. মাসুদ রানা (দৈনিক ভোরের পাতা), মো. সোহেল হাওলাদার (দৈনিক পাঞ্জেরী) ও মো. মাসুম বিল্লাহ ( বাংলাদেশ বেতার)।আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক। মোংলা প্রেসক্লাবে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৮ জন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ছাত্র খুন
ঢাকায় দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ছাত্র খুন

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামের এক ছাত্র নিহত হয়েছেন। শনিবার (১৯ Read more

লোহাগাড়ায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড
লোহাগাড়ায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড

লোহাগাড়ায় এক মাদকসেবনের দায়ে মোহাম্মদ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে ৪৫ দিনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন Read more

অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীদের কারণে ইসলামী ব্যাংকের বার্ষিক ক্ষতি ১৫০০ কোটি টাকা
অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীদের কারণে ইসলামী ব্যাংকের বার্ষিক ক্ষতি ১৫০০ কোটি টাকা

আবারও আলোচনার কেন্দ্রে দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিগত সরকারের আমলে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম Read more

হঠাৎ সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত
হঠাৎ সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। বিচারপতি কাজী জিনাত হক ও Read more

দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ উন্মোচন করল ইরান
দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ উন্মোচন করল ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স তাদের উন্নত সংস্করণের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘এমাদ’ ও ‘কদর’ উন্মোচন করেছে। শনিবার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন