ইরানে সামরিক অভিযান চালানো নিয়ে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির বরাতে এ তথ্য জানা গেছে।যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি জানায়, ইরানে সম্ভাব্য হামলা নিয়ে ইসরায়েল ও মিত্রস্থানীয় আরব দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বিস্তৃত বৈঠক করেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। সেই বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বলেছেন, এটা সত্যি যে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দিন দিন তীব্র আকার নিচ্ছে, তবে দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রি সরকার এখনও এত দুর্বল অবস্থায় পৌঁছায়নি, যে মার্কিন সামরিক অভিযানে নিশ্চিতভাবে তাদের পতন ঘটানো যাবে।তাদের মতে, যখন এই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে যে সামরিক অভিযান চালালে ইরানে ক্ষমতাসীন সরকারের পতন ঘটবে— তখনই অভিযান চালানোর আদর্শ সময়। তার আগ পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উচিত হবে বাইরে থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া, যার জেরে ইরানের বিক্ষুব্ধ জনতা উপকৃত হয়, ক্ষমতাসীন ইসলামপন্থি প্রজাতন্ত্রের শাসকগোষ্ঠী চাপে থাকে এবং কোনো দেশ যেন ইরানের সরকারের পাশে দাঁড়াতে না পারে।ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে— এমন দেশগুলোর ওপর ২৫ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেটি ইসরায়েলের পরামর্শেই নিয়েছেন।তবে মার্কিন কর্মকর্তারা আভাস দিয়েছেন যে ইরানে হামলার পরিস্থিতি এলে সে সময় তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম মিত্র কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের বর্তমান পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক অভিযান চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়বে।এদিকে একই দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি চালিয়ে যান—নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। হত্যাকারী-নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন। তাদের অনেক চড়া মূল্য দিতে হবে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোল্ট্রি খামার কি ধ্বংসের পথে!
পোল্ট্রি খামার কি ধ্বংসের পথে!

পোল্ট্রি খামার খামার কি ধ্বংসের পথে এই প্রশ্ন সব খামারিদের মুখে! বাংলাদেশে প্রত্যেকটি অঞ্চলে পোল্ট্রি খামারিদের দুর্চিন্তার শেষ নাই। খারামিদের Read more

আজ পবিত্র জুমাতুল বিদা, ঈদের অপেক্ষায় দেশ
আজ পবিত্র জুমাতুল বিদা, ঈদের অপেক্ষায় দেশ

আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার। রমজান মাসেরও আজ শেষ দিন। দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে Read more

বড় ভাইকে খুন, ছোট ভাই ও তার স্ত্রী আটক
বড় ভাইকে খুন, ছোট ভাই ও তার স্ত্রী আটক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ইয়াবা সেবনসহ তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছোট ভাই এবং তার স্ত্রীর হাতে খুন হয়েছে Read more

জামায়াত নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজ আসন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২১ মার্চ) বিকাল Read more

উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি
উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি

গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রতীক ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক Read more

ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত
ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

ঘরের মাঠে নতুন ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তৃতীয়বারের চেষ্টায় প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন