‘শাওন, আলভি, তানভীর ও আলিফ- তারা সবাই শিক্ষার্থী। শুধু তাই নয়, চার জন সর্ম্পকে বন্ধু। তাদের স্বপ্ন ছিলো বহু। তবে অল্প বয়সেই এরা ধনী হতে গিয়ে ক্যারিয়ার নষ্ট করে ফেললেন।’ -কথাগুলো বললেন এক সতেচন নাগরিক।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা এবং টাকা তৈরির মেশিনসহ চার কিশোরকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।আটকরা হলেন- বরিশাল নগরের হাসপাতাল রোড এলাকার ঝাউতলা ৩য় গলির শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভি (১৮), ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)। তারা সবাই শিক্ষার্থী। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রাতে শহরের বগুরা রোড এলাকার বেলালের চায়ের দোকানে ১০০ টাকার একটি নোট দিয়ে শাওন ও আলিফ নামে দুই কিশোর সিগারেট ক্রয় করেন। তখন দোকানদারের বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তা নেন।বগুড়া রোডের বাসিন্দা মুন্না বলেন, ‘দোকানদার আমাদের কাছে নোটটি দেখালে সন্দেহ হয়। এসময় ওই কিশোরের শরীর তল্লাশি করে ১০০ টাকার আরও সাতটি নোট পাই। পরবর্তীতে আমরা গোয়েন্দা পুলিশের কাছে ওই দুই কিশোরকে তুলে দেই।’গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ফিরোজ জানান, বগুড়া রোডের কয়েকজন বাসিন্দা ওই দুই কিশোরকে জাল টাকাসহ আটক করে তাদের হেফাজতে দেন। তিনি বলেন, ‘পরবর্তী সময়ে শাওনের দেওয়া তথ্যমতে প্রথমে ভাটিখানা কাজী মসজিদ সংলগ্ন একটি ভবনের নীচতলায় তানভীরের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকার ১০০ ও  ৫০ টাকার নোট উদ্ধার করা হয়। এ সময় জাল টাকা তৈরিরর একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়। তানভীরের দেওয়া তথ্য মতে নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভিকে গ্রেপ্তার করা হয়।’গোয়েন্দা পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি লঘুচাপের প্রভাব পড়েছে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে। এর ফলে শনিবার (১৩ সেপ্টেম্বর) সারা দিনজুড়েই শহরের বিভিন্ন Read more

রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-সেনা
রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-সেনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার Read more

অধ্যাদেশ জারি করতে বললেন উপদেষ্টা ফাওজুল কবির
অধ্যাদেশ জারি করতে বললেন উপদেষ্টা ফাওজুল কবির

অন্তর্বর্তী সরকারের কেউ যেন পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে না পারেন, সে জন্য অধ্যাদেশ জারি করার প্রস্তাব Read more

ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেফতার
ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ৭,৯৪০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার করেছে।সোমবার(১৫ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভৈরব সৈয়দ নজরুল ইসলাম Read more

পানির নিচে ইরানের গোপন শক্তি বদলে দিচ্ছে যুদ্ধের সমীকরণ
পানির নিচে ইরানের গোপন শক্তি বদলে দিচ্ছে যুদ্ধের সমীকরণ

জ্বালানির পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিকপথ হরমুজ প্রণালিতে আকাশে গর্জন তুলছে মার্কিন যুদ্ধবিমান। কিন্তু পানির নিচে ইরানের অদৃশ্য এক শক্তি নীরবে বদলে Read more

গণ বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বজ্রপাতের কারণে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে গবির কেন্দ্রীয় মাঠে ফুটবল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন