সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বজ্রপাতের কারণে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে গবির কেন্দ্রীয় মাঠে ফুটবল খেলার সময় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থীর নাম জিহাদ, তিনি সাভার সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন।জানা যায়, বৃষ্টির মধ্যেই মাঠে খেলতে আসে আশেপাশে এলাকার কিছু ছেলে। এসময় হঠাৎ বিকট আওয়াজে বজ্রপাত হলে জিহাদ মাঠে লুটিয়ে পড়েন। এসময় মাঠে উপস্থিত অন্যরা ইজিবাইকে করে জিহাদকে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেলে নিয়ে যান।হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক আল-আমিন (মেডিকেল অফিসার) ইসিজি পরীক্ষার পর জিহাদকে মৃত ঘোষণা করেন। এ সময় জিহাদের বন্ধুদের মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী গবির রসায়ন বিভাগের শিক্ষার্থী নাসিম খান বলেন, “বিশ্ববিদ্যালয়ের মাঠে সবাই বৃষ্টিতে ভিজে খেলা করছিলেন হঠাৎ করে বজ্রপাতে শব্দ হলে জিহাদ মাঠে পড়ে যায়। তখন আমরা সবাই কাছে যাই এবং সাথে সাথে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।”জানা গেছে, জিহাদের গ্রামের বাসা সিরাজগঞ্জে। তবে পরিবার নিয়ে তিনি সাভার ডেন্ডাবর এলাকার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন ছাপড়া মসজিদের কাছে বসবাস করতেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ করা হতে পারে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে Read more

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ইসরাইলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত ৭ লাখ ফিলিস্তিনি
ইসরাইলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত ৭ লাখ ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতি ভেঙে চলতি বছরের মার্চ থেকে পুনরায় শুরু করা ইসরাইলের সামরিক অভিযানে সাত লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সোমবার (৭ Read more

ক্ষমা করে মানসিক চাপ কমানোর দিন আজ
ক্ষমা করে মানসিক চাপ কমানোর দিন আজ

আজকাল প্রায়ই শোনা যায় কেউ না কেউ মানসিক চাপে ভুগছেন। পড়াশোনা, অফিসের কাজ, কোনো অপ্রীতিকর ঘটনা, পারিবারিক কলহ, দুর্ঘটনা, অস্থিতিশীল Read more

ফ্লাইট বন্ধ করল নভোএয়ার
ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

ফ্লাইট অপারেশন আপাতত বন্ধ করল দেশের বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। শুক্রবার (২ মে) থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।সূত্র জানিয়েছে, সাময়িকভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন