গাজীপুরের টঙ্গীতে আমট্রানেন্ট গ্রুপের দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বুধবার সকালে ৯টার দিকে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।আক্রান্ত শ্রমিকদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, অসুস্থ শ্রমিকদের মধ্যে বর্তমানে ৪৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।হাসপাতালের চিকিৎসকরা জানান, আক্রান্ত শ্রমিকদের বেশিরভাগই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে অধিকাংশ শ্রমিকের অবস্থা স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত রয়েছেন।শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমট্রানেন্ট গ্রুপের এক্সপার্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলস কারখানার শ্রমিকদের নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় গত রবিবার ও সোমবার তারা কর্মবিরতি ও আন্দোলন করেন। আন্দোলন চলাকালীন সোমবার হঠাৎ কারখানার শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। ওইদিন প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিলে ফের এক্সপার্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলসের শ্রমিকরা একে একে অসুস্থ হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ দ্রুত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অসুস্থতার সঠিক কারণ জানতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেতু নয় কাঠের পুল, নাগরপুরে দুর্ভোগে গ্রামবাসী
সেতু নয় কাঠের পুল, নাগরপুরে দুর্ভোগে গ্রামবাসী

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ধুনাইল গ্রাম হয়ে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের সংযোগস্থল পর্যন্ত বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং এর মধ্যবর্তী নদীর Read more

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কুয়েত প্রবাসীর মৃত্যু
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কুয়েত প্রবাসীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশীবাড়ি কলেজ রোড এলাকায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শংকর মালো (৪৫) নামে এক কুয়েত প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার Read more

কিশোরগঞ্জে অটোরিকশা উল্টে মায়ের মৃত্যু, আহত মেয়ে
কিশোরগঞ্জে অটোরিকশা উল্টে মায়ের মৃত্যু, আহত মেয়ে

কিশোরগঞ্জে সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে জয়নব বেগম (৩০) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার Read more

যেকোনো মূল্যে এবার গ্রিনল্যান্ড দখলে নেব: ট্রাম্প
যেকোনো মূল্যে এবার গ্রিনল্যান্ড দখলে নেব: ট্রাম্প

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড চায় এবং তারা কোনো না কোনোভাবে দ্বীপটির নিয়ন্ত্রণ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ Read more

১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৩০ ভাদ্র ১৪৩২ বাংলা, ২০ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক
বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক

যশোরের বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় একজন ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার (১৭ মে) রাত সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন