ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গাদিওলার শিষ্যরা। এ জয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের পথ কিছুটা সুগম হলো সিটিজেনদের। কেননা দ্বিতীয় লেগে আগামী ৪ ফেব্রুয়ারি নিজেদের ঘরের মাঠে নিউক্যাসলকে আতিথেয়তা দেবে সিটি। এদিন প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। নিউক্যাসেলের দুর্গ সেন্ট জেমস পার্কে লড়াইটা ছিল সমানে সমান। ফলে গোল শূণ্য সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল। সিটির প্রথম গোলটি আদায় করতে ৫৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। জেরোমি ডকুর বাঁদিক থেকে বাড়ানো বলে টোকা দিয়ে বল জালে পাঠান সিটির নতুন সাইনিং সেমেনয়ো। সিটিতে যোগ দিয়ে দুই ম্যাচে দুই গোল পেলেন ঘানার এই তারকা।এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে চলে ম্যাচের বাকি সময়। অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে নিউ ক্যাসেলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফরাসি মিডফিল্ডার রায়ান শেরকি। ফলে ২-০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এদিকে বুধবার (১৪ জানুয়ারি) রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চেলসি ও আর্সেনাল।  আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে
ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে

ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।রোববার (৪ মে) বিকেলে তিস্তার পানির Read more

গাজীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা
গাজীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা

গাজীপুর বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ছদ্মবেশে লাইসেন্স, যানবাহন নিবন্ধন, মালিকানা পরিবর্তন ও ফিটনেস সনদ Read more

বিশ্ব হাতি দিবস আজ, অথচ হাতির জগৎই নেই!
বিশ্ব হাতি দিবস আজ, অথচ হাতির জগৎই নেই!

রাত তখন সাড়ে ১২টা। বাইরে মুষলধারে বৃষ্টি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি টিলাপাড়া গ্রামে ষাটোর্ধ্ব বৃদ্ধা ছুরতন নেছা প্রতিদিনের মতোই একাকি Read more

কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত
কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত Read more

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ
মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর গ্রামে এক ইতালি প্রবাসীর বাড়িতে মুখোশ পরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তারই ঘনিষ্ঠ আত্মীয়দের Read more

দেওয়ানগঞ্জে পাট জাগ নিয়ে বিপাকে কৃষকরা
দেওয়ানগঞ্জে পাট জাগ নিয়ে বিপাকে কৃষকরা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষকেরা পর্যাপ্ত পানির অভাবে পাট পচাতে পারছেন না। ফলে পাট নিয়ে বিপাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন