ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিকাল এনালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন এনালিস্ট ভাসিল ভাসচেনকা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। তারা ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের উদ্দেশ্য মুখ্য সমন্বয়ককে অবহিত করেন। তারা জানান, প্রায় ২০০ জন পর্যবেক্ষক ও ১১ জনের বিশ্লেষক দল নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের মূল দলটি ২৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছেছেন।আগামী ১৭ জানুয়ারি সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হবে, যারা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট করবেন। নির্বাচনের কিছু দিন আগে ভোটগ্রহণ, গণনা এবং ফলাফল তালিকাভুক্তকরণ পর্যবেক্ষণের জন্য ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগদান করবেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্প্রদায় এবং অংশীদার দেশগুলো থেকে আরও কয়েকজন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এই মিশনে যোগদান করবেন।তারা আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে এই মিশনটি সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যনির্ভর, সামগ্রিক এবং নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এই মিশনটি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে। এই সংক্রান্ত প্রতিবেদনটি মিশনের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে। নির্বাচনী প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর মিশনটি সংশ্লিষ্ট অংশীজনদের কাছে একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে। এই প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশগুলো অন্তর্ভুক্ত থাকবে এবং এটি মিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে ক্ষতি করেছে : নরসিংদীতে ড. মঈন খান
আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে ক্ষতি করেছে : নরসিংদীতে ড. মঈন খান

"দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও Read more

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ জনের প্রাণহানি
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার দুটি প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে।  এছাড়া প্রাকৃতিক এ দুর্যোগে নিখোঁজদের খুঁজতে ও উদ্ধার তৎপরতা চালাতে Read more

শরীরে ৪০ বুলেট নিয়ে বেঁচে আছে ‘জুলাই যোদ্ধা’ কালু
শরীরে ৪০ বুলেট নিয়ে বেঁচে আছে ‘জুলাই যোদ্ধা’ কালু

ফিরে দেখা সেই ২০২৪ সালের ভয়াল ১৭ জুলাই। গণতন্ত্র পুনরুদ্ধারের বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে পুলিশের ফায়ার করা গুলিতে Read more

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের লিখিত পরীক্ষায় Read more

মা হওয়ার পর চুল পড়ার কারণ ও প্রতিকার
মা হওয়ার পর চুল পড়ার কারণ ও প্রতিকার

মা হওয়ার পর চুল পড়ার প্রধান কারণ হলো শরীরে হরমোন এবং পুষ্টির মাত্রার পরিবর্তন। গর্ভাবস্থায় নারীর শরীরে আয়রন, ভিটামিন ডি, Read more

মাঝআকাশে ইঞ্জিন বিকল, ২১৯ যাত্রীবাহী ইউনাইটেড এয়ারলাইনস থেকে মহাবিপর্যয় সংকেত
মাঝআকাশে ইঞ্জিন বিকল, ২১৯ যাত্রীবাহী ইউনাইটেড এয়ারলাইনস থেকে মহাবিপর্যয় সংকেত

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে। ওয়াশিংটন থেকে মিউনিখগামী ফ্লাইটটি টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন