স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে জাবি আলোনসোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছিল। দ্বায়িত্বকালে ধারাবাহিকতার অভাব, বড় ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থতা; সব জেঁকে বসেছিল আলোনসোর ঘাড়ে। যার ফলাফলও দেখা গিয়েছে বার্সার বিপক্ষে হারার পর পরই। মাত্র ৭ মাসের মাথায় রিয়াল মাদ্রিদের চাকরি হারিয়েছেন ক্লাবের কিংবদন্তী মিডফিল্ডার জাবি আলোনসো। এই বিদায়ের পেছনে নানা কারণের কথা শোনা গেলেও আলোচনায় উঠে এসেছে কিলিয়ান এমবাপের ভূমিকাও। তবে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ ভিন্ন তথ্য দিচ্ছে। তাদের দাবি, বরং আলোনসোর চাকরি বাঁচাতে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছিলেন এমবাপে।শুধু বার্সেলোনার কাছে হারই জাবির বিদায়ের কারণ নয়, সাইরেন বেজেছিল ম্যাচ শেষে কয়েকটি মুহূর্ত পর্যালোচনা শেষে। পুরস্কার বিতরণীর সময় প্রথাগতভাবে বার্সাকে ‘গার্ড অব অনার’ দেওয়ার কথা থাকলেও এমবাপে তার সতীর্থদের মাঠ ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। এমবাপেকে থেকে যেতে বলছিলেন জাবি। কিন্তু এমবাপে নিজের সিদ্ধান্তে অনড়। শেষ পর্যন্ত জাবি মুখ ফিরিয়ে নিয়ে দলের সুপারস্টারের দাবি মেনে নেন। ফলে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর বার্সেলোনার জন্য কোনো ‘গার্ড অব অনার’ দেওয়া হয়নি। এ ছাড়া বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে জাবির দূরত্ব তৈরির কথাও শোনা যাচ্ছে।লে’কিপের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে অনুষ্ঠিত এল ক্লাসিকোটিই যে নিজের কোচের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, তা ভালোভাবেই বুঝেছিলেন এমবাপে। নেতিবাচক ফল হলে আলোনসোকে ঘিরে রিয়ালের দীর্ঘমেয়াদি পরিকল্পনাই প্রশ্নের মুখে পড়তে পারে—এ বিষয়টি তার মাথায় ছিল। সে কারণেই হাঁটুর চোট থাকা সত্ত্বেও নিজেকে খেলার জন্য প্রস্তুত বলে জানান ফরাসি অধিনায়ক। যদিও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অন্তত ২১ জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকার কথা ছিল তার।ফরাসি সংবাদমাধ্যমটি এমবাপের এই সিদ্ধান্তকে ‘আত্মত্যাগী মানসিকতা’ হিসেবে ব্যাখ্যা করেছে। দলের শীর্ষ গোলদাতা হিসেবে তিনি ভেবেছিলেন, মাঠে তার উপস্থিতি বার্সেলোনার বিপক্ষে লড়াইয়ে বাড়তি শক্তি যোগাবে। তবে ম্যাচের শেষভাগে তাকে নামানো হয়। ৭৬ মিনিটে গঞ্জালো গার্সিয়ার বদলি হিসেবে মাঠে নামেন এমবাপে। ততক্ষণে তিন মিনিট আগে ৩–২ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। শেষ পর্যন্ত আর সমতায় ফেরা হয়নি।চিকিৎসকদের সতর্কতা উপেক্ষা করে এমবাপের মাঠে নামাকে বড় ঝুঁকি হিসেবেও দেখছে লে’কিপ। তাদের মতে, আলোনসোর প্রতি আগে থেকেই শ্রদ্ধা ও আস্থা ছিল এমবাপের। সে কারণেই ব্যক্তিগত ঝুঁকির কথা ভেবে না দেখে কোচের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। অন্যদিকে নিজের সেরা স্ট্রাইকারকে পাওয়ার আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি আলোনসোও।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজসহ টিভিতে আজকের খেলা

আজকের দিনটি ক্রীড়া প্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ দিন। আজ বুধবার (২৫ জুন) বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্ট শুরু হবে। কলম্বোতে ম্যাচটি Read more

নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

ময়মনসিংহের নান্দাইলে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।মঙ্গলবার (০৮ জুলাই) দিনব্যাপী Read more

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত হবে গণমিনার, থাকবে ১৪০০ শহীদের নাম
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত হবে গণমিনার, থাকবে ১৪০০ শহীদের নাম

জুলাই গণঅভ্যুত্থানের গণপ্রতিরোধ ও আত্মত্যাগের স্মরণে গণমিনার নির্মাণের উদ্যেগ নিয়েছে ‘গণমিনার বাস্তবায়ন কমিটি’। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে Read more

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মাঝখানে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে Read more

স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত Read more

ছাত্রীকে কুপ্রস্তাব দিলেন গণিত শিক্ষক, বিক্ষোভে প্রধান শিক্ষককে গণধোলাই
ছাত্রীকে কুপ্রস্তাব দিলেন গণিত শিক্ষক, বিক্ষোভে প্রধান শিক্ষককে গণধোলাই

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় গণিত শিক্ষকের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন