বিশ্বকাপের উত্তাপ ছড়াতে এখনো কয়েক মাস বাকি। তবে তার আগেই দেশের ফুটবলপ্রেমীদের মাঝে রোমাঞ্চ ছড়িয়ে দিতে ঢাকায় এসেছে বিশ্বকাপের সোনালী ট্রফি।  যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বভ্রমণের অংশ হিসেবে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে ট্রফিটি।বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফিফা বিশ্বকাপ ট্রফিবাহী বিশেষ ফ্লাইট। এর মাধ্যমে চতুর্থবারের মতো বাংলাদেশে এলো ফুটবলের সবচেয়ে মর্যাদার প্রতীক ট্রফিটি। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা।আগামী ১১ জুন মেক্সিকো থেকে শুরু হবে ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপের আসর, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম। তার আগে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে ট্রফিকে পৌঁছে দেওয়ার অংশ হিসেবেই এই সফর।প্রতিটি বিশ্বকাপের আগে নিয়মিতভাবে ফিফা ট্রফি ট্যুর আয়োজন করে থাকে। সর্বশেষ ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগে বাংলাদেশে এসেছিল পাঁচ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি এই ট্রফি। এর আগে বাংলাদেশ ট্রফিটি দেখার সুযোগ পায় ২০০২ ও ২০১৩ সালে।এবার ঢাকায় ট্রফি প্রদর্শনের আয়োজন করেছে ফিফার স্পন্সর প্রতিষ্ঠান কোকা-কোলা। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লুতে রাখা হবে ট্রফিটি। কোকা-কোলার বিশ্বকাপ প্রচারণায় অংশ নেওয়া নির্বাচিত অংশগ্রহণকারীরা কাছ থেকে ট্রফি দেখার সুযোগ পাবেন।জানা গেছে, গত ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ‘আন্ডার দ্য ক্যাপ’ শিরোনামে একটি ইন্টারঅ্যাকটিভ ক্যাম্পেইন পরিচালনা করে কোকা-কোলা। ওই ক্যাম্পেইনের বিজয়ীরাই শুধু ট্রফি প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন। এ সময় ছবি তোলার সুযোগও থাকছে। তবে প্রবেশের জন্য বৈধ টিকিট এবং কোকা-কোলার নির্দিষ্ট ক্যাপ সঙ্গে রাখা বাধ্যতামূলক।আয়োজকদের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ট্রফি স্পর্শ করা যাবে না। নির্দিষ্ট মাপের বেশি ব্যাকপ্যাক বহন নিষিদ্ধ। ভেন্যুতে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকছে। পাশাপাশি টিকিট হস্তান্তর বা পুনঃব্যবহার করা যাবে না। ধারালো বা নিষিদ্ধ কোনো বস্তু, এমনকি কোনো দেশের বা ক্লাবের পতাকাও সঙ্গে আনার অনুমতি দেওয়া হয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর
নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের মাঝে দ্বি-পাক্ষিক এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি Read more

স্বর্ণের সঙ্গে বেড়েছে রুপার দামও
স্বর্ণের সঙ্গে বেড়েছে রুপার দামও

স্বর্ণের সঙ্গে দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে রুপা বিক্রি হবে নতুন দামে। সবশেষ Read more

নওগাঁয় হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নওগাঁয় হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নওগাঁয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ Read more

আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছাড়িনি: রুমিন ফারহানা
আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছাড়িনি: রুমিন ফারহানা

বিএনপি থেকে বহিষ্কারের পর প্রথম প্রকাশ্য সমাবেশে প্রয়াত নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া পড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (০১ Read more

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

ইরানের রাজধানী তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। রোববার তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য Read more

মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন
মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুকে দেশের রাজনীতি নিয়ে শঙ্কা জানিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টের সমালোচনা করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন