গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকাস্থ আল-আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার টয়লেট থেকে  হাবিবুল্লাহ (১২) নামক  শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। নিহত হাবিবুল্লাহ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হামিদের পুত্র।মাদ্রাসা ও স্থানীয় সুত্র জানায়, কালিয়াকৈর বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন সাহেব বাজার এলাকার মাহিম-মাইশা টাওয়ারের ২য় তলায় অবস্থিত  আল আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার ছাত্র হাবিবুল্লাহ বিকেলে মাদ্রাসার টয়লেটে প্রবেশ করে। কিন্তু ১ দেড় ঘন্টা কেটে গেলেও হাবিবুল্লাহ টয়লেট থেকে বের না হওয়ায় অন্যান্য শিক্ষার্থীরা তাকে ডাকতে থাকে।এতে কোন সাড়া না পেয়ে শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষকদের জানান। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ টয়লেটের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখেন হাবিবুল্লাহ টয়লেটের রেলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। পরে সংবাদ পেয়ে কালিয়াকৈর থানার এসআই রেজাউল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানা পুলিশের ওসি ইনচার্জ খন্দকার নাসির উদ্দীন বলেন, আমরা সংবাদ পেয়ে ওই মাদ্রাসার টয়লেট থেকে লাশটি উদ্ধার করেছি।ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার Read more

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর Read more

ভারতের প্রধান বিচারপতিকে শুনানি চলাকালে জুতা নিক্ষেপ
ভারতের প্রধান বিচারপতিকে শুনানি চলাকালে জুতা নিক্ষেপ

ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের দিকে জুতা নিক্ষেপ করেছেন এক আইনজীবী। সোমবার (০৬ অক্টোবর) সকালে আদালতে এ ঘটনা Read more

চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা।আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

কপির চারা উৎপাদনে ৬৪ চাষি স্বাবলম্বী, ৩৫ কোটি টাকার বাণিজ্যের আশা
কপির চারা উৎপাদনে ৬৪ চাষি স্বাবলম্বী, ৩৫ কোটি টাকার বাণিজ্যের আশা

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর ও বাগডাঙ্গা গ্রামের ৬৪ জন চাষি বাঁধাকপি ও ফুলকপির চারা উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী Read more

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান ড. ইউনূসের
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান ড. ইউনূসের

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন