দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রসিকিউটর মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন। অভিযোগটি তার ২০২৪ সালের ডিসেম্বর মাসে সাময়িকভাবে সামরিক আইন জারি করার সঙ্গে সম্পর্কিত।সিউল কেন্দ্রীয় জেলা আদালতে শেষ যুক্তিতে এক প্রসিকিউটর বলেছেন, তদন্তকারীরা নিশ্চিত করেছেন, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনের নির্দেশে অক্টোবর ২০২৩ থেকে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছিল। যার লক্ষ্য ছিল, সামরিক আইন জারি করে ইউনকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করা। ৬৫ বছর বয়সী ইউন এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট হিসেবে সামরিক আইন জারি করা তার ক্ষমতার মধ্যে পড়ে এবং এটি মূলত বিরোধী দলের সরকার বাধাগ্রস্ত করার কার্যক্রমকে সতর্কবার্তা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল।ইউনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এই বিদ্রোহের মূল পরিকল্পনাকারী ছিলেন। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী এই অপরাধের শাস্তি কঠোর এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।তবে দেশটি গত কয়েক দশক ধরে মৃত্যুদণ্ড কার্যকর করেনি। সিউল কেন্দ্রীয় জেলা আদালত এই মামলার রায় ফেব্রুয়ারিতে ঘোষণা করার আশা করা হচ্ছে। গত এপ্রিল মাসে পদচ্যুত হওয়া ইউন সুক ইয়োলের বিরুদ্ধে তার সামরিক আইন ও অন্যান্য বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একাধিক মামলা চলছে। এর মধ্যে বিদ্রোহ পরিচালনার অভিযোগ সবচেয়ে গুরুতর।সূত্র : রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্টের স্বাস্থ্য ভালো রাখবে আম
হার্টের স্বাস্থ্য ভালো রাখবে আম

আমকে বলা হয় ফলের রাজা। কারণ এতে রয়েছে অনেক পুষ্টিগুণ যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আম বাংলাদেশের জাতীয় গাছ। আম Read more

আটকের পর ছেড়ে দেওয়া হল সাবেক ভূমিমন্ত্রী হীরাকে
আটকের পর ছেড়ে দেওয়া হল সাবেক ভূমিমন্ত্রী হীরাকে

জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তাঁর স্ত্রীকে শেরপুরে মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫ Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি তেল শোধনাগারে আগুন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি তেল শোধনাগারে আগুন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুনের Read more

এভারটনে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ
এভারটনে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ

ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ নিয়ন্ত্রনহীন জীবন-যাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সমালোচনার মুখে পড়েন। গত বছর বেশ কয়েকবার Read more

বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন: মাহফুজ
বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন: মাহফুজ

সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণসহ ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ Read more

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন। রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় দেশটির ৮২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন