যশোর ডিসি অফিস চত্বরে (কালেক্টরেট চত্বর) টিকটক করা ও সর্বসাধারণের ঘোরাঘুরি নিষিদ্ধ করা হয়েছে। তবে সেবা নিতে আসা ব্যক্তিদের প্রবেশে কোনো বাধা থাকবে না বলে জানানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়।জানা গেছে, ডিসি অফিসের পুকুরের পাড় বাঁধিয়ে টাইলস লাগানো হয়েছে। এর আশপাশে রয়েছে বসার ব্যবস্থা, পুকুরে ছাড়া হয়েছে বিভিন্ন রঙিন মাছ। এসব কারণে মানুষের বিনোদনের কেন্দ্র বিন্দুতে পরিণত হয় কালেক্টরেট চত্বর। প্রতিদিন বিকেলে বিভিন্ন এলাকার মানুষ বিনোদন করতে কালেক্টরেট চত্বরে আসে। এখানে এসে পুকুরের দাঁড়িয়ে রঙিন মাছ দেখে। কেউ আবার মোবাইলে ছবি তোলাসহ টিকটক করে। তবে নির্বাচনকে সামনে রেখে এসব কিছু নিষিদ্ধ করা হয়েছে। যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা জানান, ডিসি স্যারের নির্দেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়া পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যারা সেবা নিতে আসবে, তাদের প্রবেশে কোন বাধা নেই। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেকৃবিতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের থেকে চাঁদা নেওয়ার অভিযোগ
শেকৃবিতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের থেকে চাঁদা নেওয়ার অভিযোগ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রাণ রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নুরুদ্দিন মিয়ার বিরুদ্ধে ৮২ ব্যাচের শিক্ষার্থীদের থেকে ব্যক্তিগত প্রোগ্রাম Read more

ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা
ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা

চিকিৎসার নিতে ভারতে যাওয়ার জন্য ফয়সাল নামের একজন যাত্রী ৪ মে তারিখে ঢাকা-চেন্নাই রুটের ৮মে তারিখের  জন্য বাংলাদেশ বিমানের একটি Read more

গাজায় বোমা বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা আহত
গাজায় বোমা বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা আহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বোমা বিস্ফোরণে ৩ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন।মঙ্গলবার (০৮ অক্টোবর) এ ঘটনা ঘটেছে Read more

চট্টগ্রামের ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ২
চট্টগ্রামের ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ২

চট্টগ্রাম নগরীর চকবাজার সোমবার গভীর রাতে পরিণত হয় রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে। ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা এবং Read more

ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল
ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফর নিয়ে। এবার সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়া Read more

৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২২ ভাদ্র ১৪৩২ বাংলা, ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন