জয়পুরহাটে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন-উত্তরপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার খরমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার খরমপুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ৯ জানুয়ারি বিকেল ৪টায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২ নম্বর কক্ষে পরীক্ষার্থী আমির হামজাকে তার নিজ হেফাজতে থাকা মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) দেখে উত্তরপত্র পূরণ করতে দেখা যায়। এ সময় দায়িত্বে থাকা কক্ষ পরিদর্শক এসএমএসের সঙ্গে পরীক্ষার্থীর উত্তরপত্রের মিল লক্ষ্য করে বিষয়টি তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি সাকিল আহম্মেদকে জানান। পরে তিনি জয়পুরহাট থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে পরীক্ষার্থী আমির হামজা অসৎ পন্থা অবলম্বনের বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি সাকিল আহম্মেদ বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন। র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তে পলাতক আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম (৬৫)নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ।বুধবার (২১ মে) Read more

বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টির আভাস

দুদিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে Read more

প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ
প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ

বছর দেড়েক আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। এর পরে আগে একসঙ্গে দেখা যায়নি এই Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশু ১৮ হাজার ৫০০ ছাড়াল
গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশু ১৮ হাজার ৫০০ ছাড়াল

২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ১৮ হাজার ৫৯২ শিশু Read more

ভারতের বিভিন্ন স্থানে বড়দিনের অনুষ্ঠানে একের পর এক হামলা
ভারতের বিভিন্ন স্থানে বড়দিনের অনুষ্ঠানে একের পর এক হামলা

ভারতের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও কেরালাসহ একাধিক রাজ্যে বড়দিনের অনুষ্ঠান ও সাজসজ্জাকে ঘিরে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বাধা দেয়ার Read more

অবরুদ্ধ গাজায় আরও ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
অবরুদ্ধ গাজায় আরও ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৮ জনই ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন